
২১ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের মিরাটে বিজেপির উগ্র হিন্দুত্ববাদী সভাপতি নিতিন নবীনের স্বাগত অনুষ্ঠানে বুলডোজার ও জেসিবি মেশিন ব্যবহারের ঘটনা ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, স্বাগত অনুষ্ঠানের অংশ হিসেবে একটি টোল প্লাজার কাছে সারিবদ্ধভাবে কয়েকটি বুলডোজার রাখা হয়েছিল। সেগুলো বিজেপির হিন্দুত্ববাদী পতাকা ও ব্যানার দিয়ে সাজানো হয়। বুলডোজারগুলো থেকে হিন্দুত্ববাদী নেতাকে ফুল ছোড়ার আয়োজন করা হয়েছিল। ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া (UNI) ওই অনুষ্ঠানে ২৫টি বুলডোজার ব্যবহারের কথা জানিয়েছে।
সমালোচকদের অভিযোগ, ভারতজুড়ে বিশেষত উত্তর প্রদেশে বুলডোজার ইতোমধ্যে মুসলিমদের ধর্মীয়, আবাসিক ও ব্যবসায়িক স্থাপনা ধ্বংসের প্রতীকে পরিণত হয়েছে। তাই হিন্দুত্ববাদী নেতার স্বাগত অনুষ্ঠানে বুলডোজারের ব্যবহার স্থাপনা ধ্বংসের বার্তা বহন করছে কিনা, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
উত্তরপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র অভিমন্যু ত্যাগী অভিযোগ করেছেন, বুলডোজার ও জেসিবি মেশিন প্রশাসনিক উচ্ছেদ অভিযানের সাথে সম্পর্কিত। বিষয়টি ব্যবসায়ী মহলের জন্য বিশেষভাবে উদ্বেগজনক। এখনও অনেক ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠান উচ্ছেদ বা ভেঙে ফেলার আশঙ্কায় রয়েছেন। তাই রাজনৈতিক নেতার অভ্যর্থনায় বুলডোজার ব্যবহার কিসের বার্তা দেয় তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।
ত্যাগী আরও জানান, এই ধরনের সফরকালে রাজনৈতিক নেতাদের উচিত ব্যবসায়ী, কৃষক, ছাত্র, যুব ও আইনজীবীদের সমস্যাগুলো শোনা এবং তাদের সুনির্দিষ্ট জবাব দেওয়া।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3rvhre6n


