মধ্যপ্রদেশে হিন্দুদের গরবা অনুষ্ঠানে মুসলিম নারীদের অংশ নেওয়ার আহ্বান হিন্দুত্ববাদী নেতার, ধর্ষণের হুমকি দিয়ে মন্তব্য

0
4

ভারতের মধ্যপ্রদেশে হিন্দুদের গরবা অনুষ্ঠানে মুসলিম নারীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে বিজেপির উগ্র হিন্দুত্ববাদী বিধায়ক রামেশ্বর শর্মা। পাশাপাশি সে মুসলিম নারীদের ধর্ষণের হুমকি দিয়ে অবমাননামূলক মন্তব্য করেছে। সম্প্রতি কয়েকজন মুসলিম পুরুষের গরবা অনুষ্ঠানে অংশগ্রহণকে ঘিরে সে এসব উস্কানিমূলক মন্তব্য করেছে। উল্লেখ্য, গরবা হিন্দুদের একটি শিরকি পূজা ও নাচ-গানের অনুষ্ঠান, যেখানে মুসলমানদের অংশগ্রহণ ইসলাম অনুমোদিত নয়।

সোমবার এক অনুষ্ঠানে বক্তব্যকালে সে বলেছে, মুসলিমদের যদি সনাতন ধর্মের প্রতি অনুরাগ তৈরি হয়ে থাকে, তবে গরবা অনুষ্ঠানে মুসলিম পুরুষরা কেন একা আসে ? তোমাদের মা, বোন ও মেয়েদেরকেও নিয়ে আসো, আমাদের ছেলেরা প্রস্তুত আছে।” তার মন্তব্যটি মুসলিম নারীদের প্রতি যৌন হেনস্থা তথা ধর্ষণের হুমকি বলে গণ্য করেছে অনেক সমালোচক।

সে মুসলিমদের শিরকি পূজায় আহ্বান জানিয়ে বলেছে, “শুধু গরবা নৃত্য দেখার জন্য এসো না, বরং নিজেরাই দেবীর পূজার উৎসবে অংশ নাও, গরবা খেলো, দেবীর জন্য উৎসর্গিত প্রসাদ গ্রহণ করো…।” এছাড়া সে আরও বলেছে, “এসো, ‘জয় শ্রী রাম’ বলো। কপালে তিলক লাগাও। গোমাতাকে রক্ষা করো। এতে কারও কোনও সমস্যা আছে?”

কিছুদিন আগেও মধ্যপ্রদেশের ভোপালে একটি মুসলিম-অধ্যুষিত এলাকায় মিসাইল হামলার হুমকি দিয়েছিল এই হিন্দুত্ববাদী নেতা।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/2aufznmw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকুষ্টিয়ায় চরমপন্থী সংগঠন ‘পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি’ নামে চাঁদা চেয়ে চিঠি, আতঙ্কে এলাকা ছাড়ল অনেক পরিবার
পরবর্তী নিবন্ধপাকিস্তানে শত্রুর সেনা পোস্ট ও গাড়িবহরে আইএমপি প্রতিরোধ যোদ্ধাদের সফল অভিযান: হতাহত অন্তত ১২ শত্রু সেনা