
গাজায় সন্ত্রাসী ইসরায়েলি সামরিক আগ্রাসনে ২৩ সেপ্টেম্বর, বুধবার আরও পাঁচ ফিলিস্তিনি শহীদ এবং ৩৫ জন হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে সন্ত্রাসী ইসরায়েলি আগ্রাসনে মোট শহীদের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৯২৮ জনে দাঁড়িয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার প্রকাশিত দৈনিক পরিসংখ্যানে জানিয়েছে, বুধবার গাজার হাসপাতালগুলোতে পাঁচজনের মরদেহ এবং ৩৫ জন আহতকে আনা হয়েছে। এসব হতাহতের পরিস্থিতি বা হামলার স্থান সম্পর্কে মন্ত্রণালয় বিস্তারিত কিছু জানায়নি।
মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনীর বিভিন্ন হামলায় ১ হাজার ৪০৮ ফিলিস্তিনি শহীদ এবং ৪ হাজার ৯১৬ জন আহত হয়েছেন। অর্থাৎ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় প্রাণহানি ও হতাহতের ঘটনা অব্যাহত রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, দীর্ঘ সামরিক আগ্রাসনে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজার পুনর্গঠনে প্রায় ৭ হাজার কোটি ডলার প্রয়োজন হতে পারে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিপুল প্রাণহানির পাশাপাশি গাজার চিকিৎসা, আবাসন ও অন্যান্য বেসামরিক অবকাঠামোর ওপরও ব্যাপক ক্ষয়ক্ষতির প্রভাব পড়েছে। যুদ্ধবিরতির পরও হতাহত অব্যাহত থাকায় গাজার মানবিক পরিস্থিতির চাপ আরও দীর্ঘায়িত হচ্ছে।
তথ্যসূত্র
1. Israel kills 5 in Gaza, raising death toll from genocide to 73,928: Health Ministry
– https://tinyurl.com/mszzn7st


