ভারতের উত্তর প্রদেশে চার পুলিশ সদস্য কর্তৃক এক যুবতীকে গণধর্ষণ

0
6

ভারতে উত্তর প্রদেশের আমরোহা জেলায় একটি খামারবাড়িতে ২৪ বছর বয়সী এক যুবতীকে গণধর্ষণ করেছে চার পুলিশ সদস্য। গত ২২ সেপ্টেম্বর রাতে হাসানপুর এলাকায় ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

অভিযুক্তরা হলো উত্তরপ্রদেশ পুলিশের উপপরিদর্শক সঞ্জয় তোমর ও হেড কনস্টেবল প্রমোদ এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) উপপরিদর্শক মোহিত ও হেড কনস্টেবল লালারাম যাদব। অভিযুক্তদের ইতিমধ্যে আটক ও সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

পুলিশসূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী হরিয়ানার ফতেহাবাদের বাসিন্দা। ২০ সেপ্টেম্বর অপর এক পরিচিত নারী তার সাথে যোগাযোগ করে। আমরোহার বিভিন্ন ধর্মীয় স্থান ঘুরিয়ে দেখানোর কথা বলে সে ভুক্তভোগীকে সিআরপিএফ সদস্য মোহিতের সাথে দেখা করতে বলে।

২১ সেপ্টেম্বর সোনিপতে মোহিতের সাথে দেখা করেছিল ভুক্তভোগী যুবতী। ঘটনার পরিক্রমায় মোহিতের সাথে অন্যান্য পুলিশ সদস্যরাও যোগ দেয় এবং ২২ সেপ্টেম্বর যুবতীকে হাসানপুরের খামারবাড়িতে নিয়ে আসে অভিযুক্তরা।

ভুক্তভোগী জানায়, অভিযুক্ত পুলিশরা খামারবাড়িতে একে একে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে তিনি অনলাইনে থানা পুলিশের সহায়তা নম্বর খুঁজে বের করেন এবং ২৩ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে পুলিশকে ফোন করেন।

খবর পেয়ে হাসানপুর ও রাজাবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবতীকে উদ্ধার করে এবং চার অভিযুক্তকে গ্রেপ্তার করে। অপহরণ বা প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া এবং গণধর্ষণের অভিযোগে সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে চার অভিযুক্তকেই বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

পুলিশসূত্রে জানা গেছে, যে খামারবাড়িতে ঘটনাটি ঘটেছে সেটি উত্তরাখণ্ডের এক বিধায়কের মালিকানাধীন।

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ঘটনাটিকে পুলিশ বাহিনীর জন্য ‘কলঙ্কজনক’ বলে মন্তব্য করেছেন, তিনি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ঘটনাটির মাধ্যমে হিন্দুত্ববাদী ভারতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বর্বর রূপ আবারও সুস্পষ্ট হয়েছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/347wecch

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদেশের নিরাপত্তা, সেবা ও পুনর্গঠন ইমারাতে ইসলামিয়ার অন্যতম প্রধান লক্ষ্য: বাদাখশানের গভর্নর মৌলভী রহমতুল্লাহ নাজিব হাফিযাহুল্লাহ
পরবর্তী নিবন্ধবাগেরহাটে সাত বছর বয়সী শিশুর বস্তাবন্দি গলা কাটা লাশ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন দিলো ক্ষুব্ধ স্থানীয়রা