নেত্রকোনায় বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ করলো ইউপি সদস্যের ছেলে

0
1

নেত্রকোনার পূর্বধলায় বাক ও শ্রবণপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে। ঘটনার ১০ দিন পর শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

ভুক্তভোগীর পরিবারের বরাতে গণমাধ্যম সূত্র জানায়, ভুক্তভোগী ওই নারীর বয়স ৩২ বছর। তিনি জন্ম থেকেই বাক ও শ্রবণপ্রতিবন্ধী। প্রায় আট মাস আগে স্বামীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর চার বছর বয়সী সন্তানকে নিয়ে তিনি বাবার বাড়িতে বসবাস করছিলেন।

পরিবারের অভিযোগ, গত ১৬ সেপ্টেম্বর বিকাল তিনটার দিকে বাড়ির পাশে গেলে প্রতিবেশী মো. আউয়াল ওরফে রবিন (২৪) তাকে ইশারায় ডেকে নিয়ে যায়। পরে স্থানীয় নয়ন মিয়ার একটি ফাঁকা ঘরে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। ওই সময় ঘরের মালিক সপরিবারে ভালুকায় অবস্থান করছিলেন।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় স্থানীয় এক নারী সেখানে উপস্থিত হলে অভিযুক্ত ব্যক্তি ঘর থেকে বের হয়ে চলে যায়। পরে ওই নারী ভুক্তভোগীকে উদ্ধার করে তার পরিবারের কাছে পৌঁছে দেন। ভুক্তভোগী বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়ায় ইশারা-ইঙ্গিতের মাধ্যমে স্বজনদের কাছে ঘটনার কথা জানান।

অভিযুক্ত রবিন স্থানীয় খলিশাউড় ইউনিয়ন পরিষদের সদস্য কামাল উদ্দিন তালুকদার ওরফে কামাল মেম্বারের ছেলে। ঘটনার পর প্রভাবশালী মহলের চাপের কারণে তারা তাৎক্ষণিকভাবে আইনি পদক্ষেপ নিতে পারেননি বলে জানায় পরিবারটি। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে তারা পুলিশের কাছে যান।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমে জানায়, অভিযোগ পাওয়ার পর ওই নারীকে উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়। পরে ডাক্তারি পরীক্ষার জন্য নারীকে নেত্রকোনা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।


তথ্যসূত্র:
১। প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে
– https://tinyurl.com/ycy7vyva

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপ্রায় ৩ মাস পার হলেও কলকাতার মুসলিম অধ্যুষিত জ্যোতিনগর কলোনিতে এখনও বন্ধ পানি সরবরাহ
পরবর্তী নিবন্ধপাকিস্তানে ইত্তেহাদুল মুজাহিদিনের ধারাবাহিক স্নাইপার হামলায় ৪ শত্রু সেনা নিহত