
ভারতে উত্তর কলকাতার মুসলিম অধ্যুষিত জ্যোতিনগর কলোনিতে প্রায় ৩ মাস ধরে বন্ধ রয়েছে পৌরসভার পানি সরবরাহ। ফলে প্রায় ৫,০০০ বাসিন্দা বিশুদ্ধ খাবার পানিসহ দৈনন্দিন প্রয়োজনীয় কাজে তীব্র পানি সংকটে পড়েছেন।
পানি সরবরাহ পুনরায় চালুর দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা (PIL) দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সমীরুল ইসলাম। ২৫ সেপ্টেম্বর এ মামলা দায়ের করা হয়।
মুসলিম হওয়ার কারণে বৈষম্য
সাংসদ সমীরুল ইসলাম অভিযোগ করেছেন, বাসিন্দাদের মুসলিম পরিচয়ের সাথে পানি সরবরাহ বন্ধ থাকার সম্পর্ক রয়েছে। তিনি দাবি করেছেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পানি সরবরাহ বন্ধ করা হয়েছে। ধর্মের ভিত্তিতে পানির মতো মৌলিক সেবার সুযোগ থেকে নাগরিকদের বঞ্চিত করা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।
বাসিন্দাদের অর্থনৈতিক চাপ বৃদ্ধি
কলকাতা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত জ্যোতিনগর কলোনি গঙ্গার নিকটবর্তী একটি পুরোনো বসতি। এই কলোনিতে একটি মসজিদ ও মাদ্রাসাও রয়েছে। এখানকার স্থানীয় বাসিন্দারা অধিকাংশ গরীব। অনেকে ভ্যান চালিয়ে বা পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। দীর্ঘদিন পানি সরবরাহ বন্ধ থাকায় সীমিত আয়ের পরিবারগুলোর অর্থনৈতিক চাপ আরও বৃদ্ধি পেয়েছে।
সড়ক বাতিগুলোও কাজ করছে না
পানি সরবরাহ বন্ধ থাকার পাশাপাশি এলাকার বিভিন্ন অংশে সড়ক বাতিগুলোও কাজ করছে না বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। তাদের দাবি, মাগরিবের পর কলোনির বেশ কিছু এলাকা অন্ধকারে ছেয়ে যায়।
গঙ্গার ধারের রাস্তা দিয়ে দিনভর ট্রাক, লরিসহ বিভিন্ন ভারী যানবাহন চলাচল করে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় বিশেষ করে শিশু ও প্রবীণদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানান স্থানীয়গণ।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4797n6x8


