কাশ্মীরে ‘পরিচয় যাচাই’ অভিযানের নামে মুসলিম শ্রমিকদের হয়রানি, আটক ও বহিষ্কারের অভিযোগ

0
2

ভারত-অধিকৃত জম্মু-কাশ্মীরে ‘পরিচয় যাচাই’ অভিযানের আড়ালে মুসলিম শ্রমিকদের জন্য ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষত পরিযায়ী মুসলিম শ্রমিকদের উপর নজরদারি বাড়ানো হয়েছে, তাদেরকে আটক ও বহিষ্কার করা হচ্ছে।

কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় বাগান, ইটভাটা এবং নির্মাণ কাজে কর্মরত পরিযায়ী শ্রমিকদের টার্গেট করে এই অভিযান চলছে। শ্রমিকদের থানায় ডেকে আনা হচ্ছে। তাদের আধার কার্ডসহ অন্যান্য পরিচয়পত্র দেখাতে বলা হচ্ছে।

১৫০ বাংলাদেশি নাগরিক বহিষ্কারের দাবি

প্রতিবেদনে বলা হয়, জম্মু-কাশ্মীর থেকে সম্প্রতি ১৫০ জন বাংলাদেশি নাগরিককে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেছে দখলদার ভারতীয় পুলিশ। তাদেরকে শ্রীনগর থেকে পশ্চিমবঙ্গের বাগডোগরায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দেওয়া হয়।

আটকদের সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়। এছাড়া ৭ অক্টোবর আরও ১৫০ জনকে বহিষ্কারের কথা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উক্ত ঘটনার সূত্র ধরেই কাশ্মীরে পরিযায়ী মুসলিম শ্রমিকদের ওপর কথিত ‘পরিচয় যাচাই’ অভিযান জোরালো করা হয়েছে। ফলে অনেক মুসলমান বিশেষত শ্রমিকরা ভোগান্তির শিকার হচ্ছেন।

দখলদার পুলিশের দাবি, জম্মু-কাশ্মীরে প্রায় ৬০০ বাংলাদেশি নাগরিক রয়েছেন, যাদের অধিকাংশই কাশ্মীর উপত্যকায় বসবাস করেন।

জম্মুতে রোহিঙ্গা বসতিতে উচ্ছেদ অভিযান

সম্প্রতি জম্মুর কয়েকটি রোহিঙ্গা বসতিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে দখলদার প্রশাসন। নারওয়াল, কারিয়ানী তালাব এবং সুনজওয়ান এলাকায় কয়েকটি রোহিঙ্গা বসতি ভেঙে দেওয়া হয়েছে। ফলে প্রায় দশক ধরে বসবাসরত বেশ কয়েকটি মুসলিম পরিবার বাস্তুচ্যুত হয়েছেন। তারা চরম অসহায় অবস্থায় দিনপার করছেন।

মিয়ানমারে বৌদ্ধ সন্ত্রাসীদের প্রাণঘাতী হামলা থেকে নিজেদের বাঁচাতে এই মুসলমানরা পালিয়ে জম্মু আশ্রয় নিয়েছিলেন।

পর্যবেক্ষকদের একাংশের দাবি, নিরাপত্তার অজুহাতে পরিচালিত এসব যাচাই ও উচ্ছেদ অভিযান মূলত দখলদার ভারতের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। তাদের মতে, মুসলিম জনগোষ্ঠীর ওপর চাপ সৃষ্টির মাধ্যমে মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটিতে মুসলমানদের সংখ্যালঘু বানিয়ে ফেলার অপচেষ্টা চলছে।

 


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3w3vzm78

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরে কথিত ‘উচ্চ-ঝুঁকিপূর্ণ’ তকমায় আটক বন্দিদের জন্য উচ্চনিরাপত্তার কারাগার, একাকী বন্দিত্ব ও কঠোর নজরদারির পরিকল্পনা
পরবর্তী নিবন্ধপাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে ২টি পৃথক সামরিক অপারেশন চালিয়েছেন আইএমপি যোদ্ধারা