জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়িয়েছে হিন্দুত্ববাদী ভারত সরকার

0
2

বিশিষ্ট ইসলামি বক্তা ডাক্তার জাকির নায়েক প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে হিন্দুত্ববাদী ভারত সরকার। কথিত বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএ এর আওতায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (১৩ নভেম্বর) তারিখে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ নভেম্বর থেকে নতুন নিষেধাজ্ঞা কার্যকর হবে। আগামী পাঁচ বছর এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

ভারতের ইসলামবিরোধী হিন্দুত্ববাদী সরকারের দাবি, আইআরএফ দেশের নিরাপত্তার জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত। তাদের কার্যক্রমের কারণে জনশান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। জাকির নায়েকের বক্তব্য ভারত ও বিদেশের তরুণদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উৎসাহিত করছে বলেও দাবি করেছে হিন্দুত্ববাদী সরকার।

অপরদিকে ভারতের বর্তমান হিন্দুত্ববাদী রাজনৈতিক পরিবেশে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও নাগরিক অধিকার নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। সমালোচকদের অভিযোগ, মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠান ও সংগঠনের ওপর নিষেধাজ্ঞা, মসজিদ ও মুসলিমদের স্থাপনা উচ্ছেদ, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ), ওয়াকফ সম্পত্তি নিয়ে বিতর্কিত আইন এবং বিভিন্ন রাজ্যে ধর্মান্তরবিরোধী আইনের প্রয়োগ মুসলিমদের মধ্যে বৈষম্য ও নিরাপত্তাহীনতা বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে ইসলামি বক্তা ডা. জাকির নায়েক প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের নিষেধাজ্ঞা আরও পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নতুন করে ধর্মীয় স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালের নভেম্বরে প্রথমবার আইআরএফকে বেআইনি সংগঠন ঘোষণা করে ভারত সরকার। ২০২১ সালের নভেম্বরে নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়। ২০১৭ ও ২০২২ সালে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ ট্রাইব্যুনাল সরকারের আগের দুটি সিদ্ধান্ত বহাল রাখে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4fxfj9rm

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপথে পথে শাবাব প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণে রক্তাক্ত উগান্ডান বাহিনী : ২০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে ১০ দিনে
পরবর্তী নিবন্ধআল ফিরদাউস বুলেটিন || ২য় সপ্তাহ, নভেম্বর ২০২৬ ||