
কেনিয়া অধিকৃত গারিসায় একটি সেনা ক্যাম্প এবং মান্দিরায় সামরিক প্রকৌশলীদের গাড়ি লক্ষ্য করে ২টি পৃথক অভিযান চালিয়েছেন হারাকাতুশ শাবাব যোদ্ধারা। এতে ৫ প্রকৌশলীসহ অন্তত ১০ সেনা সদস্য নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৫ সেনা সদস্য।
আঞ্চলিক গণমাধ্যম সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ নভেম্বর শুক্রবার হারাকাতুশ শাবাব যোদ্ধারা, কেনিয়ার গারিসা জেলার কামুদেই এলাকায় একটি সফল অভিযান চালিয়েছেন। অভিযানটি তানা নদীর তীরে অবস্থিত কেনীয় বাহিনীর একটি ক্যাম্পে সরাসরি ভারী আক্রমণের মাধ্যমে চালানো হয়েছে। এই অভিযানে ২ কেনীয় সেনা নিহত হয়েছে। এছাড়াও ক্যাম্পের ভেতরে বিভিন্ন সরবরাহ রাখা ২টি তাঁবু আগুনে পুড়ে গেছে।
এর কয়েক দিন আগে, মান্দেরা শহরের উপকণ্ঠে আরেকটি অভিযান চালান হারাকাতুশ শাবাব যোদ্ধারা। অভিযানটি সোমালিয়া সীমান্ত থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত মান্দিরা রাজ্যে চালানো হয়েছে। কেনিয়ান বাহিনীর একটি সাঁজোয়া গাড়িকে টার্গেট করে অতর্কিত এই আক্রমণটি চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তু গাড়িতে কেনীয় বাহিনীর প্রকৌশলী ও তাদের পাহারায় থাকা সোমালি সেনারা ছিল।
শাবাব মুজাহিদদের এই অভিযানে ৮ শত্রু সেনা সদস্য নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত আরও ৫ সেনা সদস্য। এই আক্রমণে নিহতদের মধ্যে ৫ জন কেনীয় প্রকৌশলী ছাড়াও মোগাদিশু বাহিনীর ৩ সেনা সদস্য রয়েছে। হামলায় গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযান শেষে ঘটনাস্থল থেকে প্রতিরোধ যোদ্ধারা ২টি একে-৪৭ রাইফেল এবং বেশ কিছু ম্যাগাজিন গনিমত হিসাবে জব্দ করেন।


