
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় থামিয়ে রাখা দুটি বাসে আওয়ামী সন্ত্রাসীরা আগুন দিয়ে বাসে ঘুমন্ত এক হেলপারকে হত্যা করেছে। নিহত হেলপারের নাম মো. সিয়াম। তার বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায় বলে জানা গেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোররাত ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভান্ডারিয়া থানার ওসি মো. জগলুল হাসান।
গণমাধ্যম সূত্রে জানা যায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল বাস মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি বাস মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় সন্ত্রাসীরা। বাসে আগুন দেখে টহলরত পুলিশ এসে আশপাশের বাসের ভেতরে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে সরিয়ে নেয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ‘বাহক’ নামের বাসটির ভেতর থেকে সিয়ামের লাশ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস লাশটি পুলিশের কাছে হস্তান্তর করেছে।
এদিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর-গোপালগঞ্জ সড়কের পাশে কবিরাজবাড়ি বাসস্ট্যান্ড-সংলগ্ন চারটি দোকান পুড়িয়ে দিয়ে আওয়ামী দুর্বৃত্তরা।
তথ্যসূত্র:
১। দাঁড়িয়ে থাকা দুই বাসে দুর্বৃত্তের আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু
– https://tinyurl.com/9y36325j


