
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির নিচতলার গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে। তবে আগুন বড় আকার ধারণ করার আগেই তা নিয়ন্ত্রণে আনা হয়।
গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষ বা গ্যারেজে আগুন লাগানো হয়। দীর্ঘদিন ধরে অব্যবহৃত ওই স্থানে পুরোনো আসবাবপত্র ও কাপড়চোপড় রাখা ছিল।
এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় পুলিশ সদস্যরা আগুন দেখতে পায়। এ সময় তারা দ্রুত বাড়ির ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নেভানো সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে বলে পুলিশ জানায়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া প্রায় পাঁচ সেকেন্ডের একটি ভিডিওতে বাড়িটির নিচতলার গ্যারেজের সামনে আগুন জ্বলতে দেখা গেছে।
স্থানীয়দের কেউ কেউ আগুন লাগানোর ঘটনায় সন্ত্রাসী আওয়ামী লীগের পেট্রোল বোমা নিক্ষেপের সন্দেহ প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে পুলিশ কোনো নিশ্চিত তথ্য দেয়নি।
তথ্যসূত্র:
১। চট্টগ্রামে ড. ইউনূসের বাড়িতে আগুন
– https://tinyurl.com/pcx4ybw4


