এবার জেট ইঞ্জিনচালিত যুদ্ধবিমান মেরামত করে সফলভাবে উড্ডয়ন করল ইমারাতে ইসলামিয়া

0
0

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সামরিক সক্ষমতায় এবার যুক্ত হলো সামরিক জেট বিমান। দেশটি নিজস্ব উদ্যোগে L-39 Albatros মডেলের একটি জেট ইঞ্জিনচালিত যুদ্ধবিমান পুনরুদ্ধার ও উড্ডয়নের মাধ্যমে এর সক্ষমতা প্রদর্শন করেছে। সম্প্রতি রাজধানী কাবুলের আকাশে বিমানটির উড্ডয়ন ইমারাতে ইসলামিয়ার সামরিক সরঞ্জাম পুনরুদ্ধার ও বিমান পরিচালনার সক্ষমতা বিকাশে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

২১ নভেম্বর, শনিবার কাবুল পুলিশ কমান্ডের মুখপাত্র খালিদ জাদরান বিমানটির উড্ডয়নের ভিডিও প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্রের ২০ বছরের সামরিক উপস্থিতির সময় আফগান বাহিনীকে জেট ইঞ্জিনচালিত যুদ্ধবিমান সরবরাহ করা হয়নি এবং এ ধরনের বিমান পরিচালনার প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়নি। অথচ ইমারাতে ইসলামিয়ার শাসন প্রতিষ্ঠার পাঁচ বছর পর আফগানিস্তান আবার জেট বিমান আকাশে ওড়ানোর সক্ষমতা প্রদর্শন করছে।

সামরিক সংবাদমাধ্যম Militarnyi-এর প্রতিবেদন অনুযায়ী, কাবুল বিমানবন্দরে থাকা সাবেক আফগান বিমানবাহিনীর একটি L-39 বিমানকে মেরামত করে পুনরায় উড্ডয়নযোগ্য করা হয়েছে। সামরিক বিশ্লেষণবিষয়ক প্রতিষ্ঠান Oryx-এর তথ্য অনুযায়ী, ২০২১ সালের ডিসেম্বর থেকেই বিমানটির ইঞ্জিন পরীক্ষা ও সচল করার প্রচেষ্টা শুরু হয়েছিল। দীর্ঘ কারিগরি প্রচেষ্টার পর বিমানটি সফলভাবে আকাশে উড়তে সক্ষম হয়।

অচল সামরিক বিমান পুনরুদ্ধার করে পুনরায় উড্ডয়নযোগ্য করে তোলার এই অর্জন ইমারাতে ইসলামিয়ার সামরিক ও কারিগরি সক্ষমতা বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। নিজস্ব উদ্যোগে সামরিক সরঞ্জাম সচল করা এবং বিমান পরিচালনার সক্ষমতা পুনর্গঠনের এ প্রচেষ্টা ভবিষ্যতে আফগানিস্তানের বিমান সক্ষমতা আরও সম্প্রসারণে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র :
1. For 20 years, the US occupied Afghanistan but never provided Afghan forces
– https://tinyurl.com/yf6mmy8v

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশীতের তীব্রতা ও সন্ত্রাসী ইসরায়েলের বর্বর হামলায় বিপর্যস্ত গাজাবাসী, নতুন করে শহীদ আরও ৩ ফিলিস্তিনি