
মালির সান শহরে মঙ্গলবার রাতে সেনাবাহিনীর (জান্তা) তিনটি অবস্থানে ভারী অতর্কিত আক্রমণ চালিয়েছেন আল-কায়েদা সংশ্লিষ্ট প্রতিরোধ বাহিনী জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম)।
প্রতিরোধ বাহিনীর প্রচারমাধ্যম আয-যাল্লাকা মিডিয়া গত ২৪ নভেম্বর, প্রকাশিত সংক্ষিপ্ত এক বিবৃতি এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে: “সেগু রাজ্যের অন্তর্গত সান শহরে মালির জান্তা বাহিনীর তিনটি সামরিক পয়েন্টে গত ২৪শে নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায়, সমন্বিত আক্রমণ চালিয়েছেন জেএনআইএম যোদ্ধারা। এসময় প্রতিরোধ যোদ্ধারা ৩টি সামরিক অবস্থানের উপরই পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন।”
বিবৃতিটিতে এই অভিযানে শত্রু পক্ষের হতাহতের সংখ্যা, সমন্বিত এই অভিযানের ধরন বা গনিমত হিসাবে জব্দ করা সরঞ্জামের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। তবে স্থানীয় গণমাধ্যম সূত্রগুলো বলছে, এই অভিযানে ভারী হতাহত ও ক্ষয়ক্ষতির শিকার হয়েছে জান্তা বাহিনী।
স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে জানা গেছে, একই রাতে শহরের অন্যান্য প্রশাসনিক স্থাপনাতেও হামলা হয়েছে। এরমধ্যে রয়েছে সানের সেন্টার দ্য অ্যানিমেশন পেডাগজিক (সিএপি) কেন্দ্র, সান থানা পুলিশ স্টেশন এবং কয়েকটি সামরিক চৌকি। এই অবস্থানগুলোতে হামলার লক্ষ্য ছিলো জান্তা ও তাদের রুশ মিত্রদের বিভ্রান্ত করে রাখা এবং মূল ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে রাখা, যাতে ঘটনাস্থলে দ্রুত সামরিক সহায়তা পৌঁছাতে না পারে।
সান এর আগেও বড় ধরনের হামলার শিকার হয়েছিল। গত ৯ আগস্ট ২০২৬ ভোর সাড়ে ৫টার দিকে, জেএনআইএম যোদ্ধারা শহরে অবস্থিত ২৩তম পদাতিক রেজিমেন্টের ঘাঁটিতে হামলা চালান। এসময় ৪০ এরও বেশি জান্তা সদস্য নিহতের মধ্য দিয়ে ঘাঁটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেন প্রতিরোধ যোদ্ধারা। পরে জেএনআইএম ঘনিষ্ঠ অ্যাকাউন্টগুলো থেকে প্রকাশিত ভিডিওতে সামরিক স্থাপনার ভেতরে পরিত্যক্ত যানবাহন ও সরঞ্জাম দেখা গিয়েছিল।
তথ্যসূত্র:
– https://alezza.site/picture.php?/6215/category/33


