ভূমিকম্পের দুর্যোগে পাশে দাঁড়ানো দেশগুলোকে ধন্যবাদ জানালো আফগানিস্তান

0
70

ভূমিকম্প পরবর্তী সময়ে পাশে দাঁড়ানো দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান।

গত ৮ আগস্ট আফগান গণমাধ্যম বাখতার নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্প পরবর্তী সময়ে সহানুভূতি প্রকাশ ও সহায়তা প্রদানের মাধ্যমে পাশে দাঁড়ানো দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছে আফগানিস্তানের ইমারতে ইসলামিয়ার সরকার।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। বিবৃতিতে বলা হয়, ভয়াবহ ভূমিকম্পের ফলে সৃষ্ট মানবিক ও আর্থিক ক্ষয়ক্ষতির প্রতি সমবেদনা জানানো ও সাহায্য-সহযোগিতা প্রদানকারী দেশ, আন্তর্জাতিক ও মানবিক সংস্থাগুলোকে ইমারতে ইসলামিয়া সরকার ধন্যবাদ জানাচ্ছে।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, আফগান জনগণের পাশে দাঁড়ানোয় দাতা দেশ ও সংস্থাগুলোর প্রতি সরকার কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং তাদের মানবিক প্রচেষ্টা এবং সংহতিকে মূল্যবান মনে করে।

সংবাদমাধ্যমের তথ্যমতে, আফগানিস্তানের পূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশ কয়েকদিন পূর্বে দফায় দফায় ভয়াবহ ভূমিকম্পের শিকার হয়। এতে বেশ কয়েকটি গ্রাম বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। দেশটির সরকারও দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনকে সরিয়ে আনার উদ্যোগ নেয়। উদ্ধার তৎপরতায় সর্বশক্তি প্রয়োগ করে।

উল্লেখ্য যে, তুরস্ক, ইতালি, ইন্দোনেশিয়া, জার্মানি, আমেরিকা, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, আর্মেনিয়া, জর্ডান, আজারবাইজান, পোল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ সহ প্রায় ৪৮টি দেশ জরুরী সাহায্য-সহযোগিতা নিয়ে দেশটির পাশে দাঁড়ায়।


তথ্যসূত্র:
1. Islamic Emirate Appreciates Global Solidarity Following Eastern Quake
– https://tinyurl.com/mrydphpp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরের ২২টি এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে দখলদার ভারত
পরবর্তী নিবন্ধকাশ্মীরের কুলগামে ভারতীয় বাহিনীর অভিযানে দুই যুবক শহীদ