ভারতের রাজস্থানে বিনা অনুমতিতে ধর্মীয় কার্যক্রমের অভিযোগে তাবলীগ জামায়াতের ১২ জন সাথী আটক

0
26

ভারতের রাজস্থানে বাঁশওয়াড়া জেলায় বিনা অনুমতিতে দ্বীন প্রচারের অভিযোগে তাবলীগ জামাতের ১২ জন সাথীকে আটক করেছে হিন্দুত্ববাদী পুলিশ।

এই জামায়াত গুজরাটের গোধরা থেকে রাজস্থানে বাগিডোরা শহরে এসেছিল, ২ দিন ধরে তারা শান্তিপূর্ণ দাওয়াতি কাজ করছিল। জিজ্ঞাসাবাদে তাবলীগের সদস্যরা জানান, আসন্ন রমাদান উপলক্ষ্যে মানুষদের মধ্যে ধর্মীয় সচেতনতা প্রসারের উদ্দেশ্যে তারা উক্ত এলাকায় এসেছিল।

৯ ফেব্রুয়ারি মুসলিম মিররের প্রকাশিত নিউজে এই তথ্যগুলো জানা গেছে।

তবে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা অবৈধভাবে ধর্ম প্রচার করছিল এবং জনসাধারণের শান্তি বিঘ্নিত করছিল। এক পুলিশ কর্মকর্তা জানায়, উক্ত এলাকায় তাদের প্রবেশ বা দাওয়াতি কর্মকাণ্ড সম্পর্কে তারা পুলিশকে আগাম অবগত করেনি। একারণেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

আটকের পর তাবলীগের এই সাথীদের আদালতে হাজির করা হয়, সেখানে তারা জামিন পায় বলে জানা গেছে। পরবর্তীতে রাজস্থান পুলিশ তাদেরকে গুজরাট সীমান্তে নিয়ে যায় এবং রাজস্থান থেকে গুজরাটে স্থানান্তর করে দেয় বলে জানা যায়।

উল্লেখ্য যে, তাবলীগ জামায়াত একটি একটি বিশ্বব্যাপী ইসলামী দাওয়াতি সংগঠন, যা সাধারণ মুসলিমদের মাঝে দ্বীন ইসলাম অনুশীলনে উৎসাহিত করতে ব্যাপকভাবে দাওয়াতি কাজ করে থাকে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/48tc9h7n

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপঞ্চগড়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ
পরবর্তী নিবন্ধনারী অধিকার রক্ষায় ৩টি জোরপূর্বক বিবাহ প্রতিরোধ করেছে ইমারাতে ইসলামিয়া