পর্দানশীন নারীদের নেকাব খুলে ভোট নেওয়ার দাবি বিএনপি প্রার্থীর

0
25

কেন্দ্রে আসা পর্দানশীন নারী ভোটারদের মুখের নেকাব খুলে ভোট গ্রহণের দাবি জানিয়েছে সিলেট-৪ আসনের বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী।

এক প্রতিবেদনে দৈনিক যুগান্তর জানায়, গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে সিলেটের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করে সে এ দাবি জানিয়েছে। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের জয়নাল আবেদীন।

যুক্তি তুলে ধরে সে দাবি করে, বোরকা পড়ে কেন্দ্রে আসুন। কিন্তু ভেতরে যেন নেকাব খুলে ভোট প্রদান করে। এর কারণ হচ্ছে- অনেক ভোটারই জাল ভোট দিতে কেন্দ্রে আসতে পারেন। ইতোমধ্যে বিপুল পরিমাণ বোরকা কেনার খবর ভোটের মাঠে চাউর হওয়ায় বিষয়টি নির্বাচনি কর্মকর্তাদের জানিয়ে এসেছি।


তথ্যসূত্র:
১। নেকাব খুলে ভোট নেওয়ার দাবি আরিফুলের
– https://tinyurl.com/yc3jrsyn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউত্তর প্রদেশে মুসলিম বিক্রেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় হিন্দুত্ববাদী হাইকোর্ট কর্তৃক অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে FIR রুজু স্থগিত
পরবর্তী নিবন্ধকক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন