শেরপুরে-১ আসনে ধানের শীষে সিল মারা শতাধিক ব্যালটসহ গ্রেফতার ২

0
27

শেরপুর-১ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকে সিল মারা শতাধিক ব্যালট পেপার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

গণমাধ্যমের বরাতে জানা যায়, আজ (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানায়, বিএনপির দুই সমর্থক কৌশলে ধানের শীষ প্রতীকে শতাধিক ব্যালট সংগ্রহ করে সিল মারে। বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তার নজরে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। পরে কেন্দ্র থেকে সিল মারা ব্যালটগুলো উদ্ধার করা হয় এবং দুজনকে আটক করা হয়। তিনি আরও জানায়, উদ্ধার হওয়া ব্যালটগুলো বাতিল করা হবে। ঘটনার পর কেন্দ্রটিতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শেরপুর সদর উপজেলার ইউএনও মাহবুবা হক সংবাদ কর্মীদের জানায়, সিল মারা ব্যালট পেপারগুলো বাক্সে ফেলার আগেই বিষয়টি ধরা পড়ে। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।


তথ্যসূত্র:
১। শেরপুরে ধানের শীষে সিল মারা শতাধিক ব্যালট উদ্ধার, আটক ২
– https://tinyurl.com/mreesyyj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‎গাজীপুরের শ্রীপুরে বিপুল পরিমাণ টাকা ও বিদেশি মদসহ বিএনপি ও শ্রমিকদল নেতা আটক
পরবর্তী নিবন্ধট্রেনে যাত্রাকালে হিন্দুত্ববাদীদের নিপীড়নের শিকার মুসলিম যাত্রী; দাঁড়ি টেনে, টুপি ছুঁড়ে নির্মমভাবে হেনস্থা