বগুড়ায় নির্বাচনী বুথ ভাঙচুরের পর জামায়াত নেতাকে উঠিয়ে নিলো বিএনপি

0
18

বগুড়া-৬ (সদর) আসনে মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকন্দ্রে জামায়াতে ইসলামীর বুথ ভাঙচুর করার পর শেখেরকোলা ইউনিয়ন জামায়াতের ৭ নাম্বার ওয়ার্ড সভাপতি মাহফুজুর রহমানকে উঠিয়ে নেওয়া অভিযোগ উঠেছে।

দৈনিক ইত্তেফাক জানায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে৷ এ সময় জামায়াতে ইসলামীর অন্তত তিন নেতাকর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়।

জামায়াতে ইসলামীর অভিযোগ, ঘটনার পর থেকেই শেখেরকোলা ইউনিয়ন জামায়াতের ৭ নাম্বার ওয়ার্ড সভাপতি মাহফুজুর রহমান নিখোঁজ রয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর ভোটকেন্দ্রের বুথের ভাঙা চেয়ার ও পুড়িয়ে দেওয়া ভোটার তালিকা উদ্ধার করে সেনাবাহিনী।

বগুড়া শহর জামায়াতের গণমাধ্যম বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন জানায়, বিভিন্ন স্থানের মতো করে বগুড়াতেও আমাদের নেতাকর্মীদের ওপরে হামলা ও আক্রমণ হচ্ছে। শেখেরকোলায় বিএনপি আমাদের নির্বাচনী বুথে হামলার পর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাহাফুজকে তুলে নিয়ে গেছে। এখনও তার সন্ধান পাওয়া যাচ্ছে না।

বগুড়া সদর থানা পুলিশের ওসি মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম কাজ করছে। জামায়াতের পক্ষ থেকে অভিযোগ আমলে নেয়া হয়েছে।


তথ্যসূত্র:
১। বগুড়ায় নির্বাচনী বুথ ভাঙচুরের পর জামায়াত নেতাকে উঠিয়ে নেওয়ার অভিযোগ
– https://tinyurl.com/y3bekepw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধট্রেনে যাত্রাকালে হিন্দুত্ববাদীদের নিপীড়নের শিকার মুসলিম যাত্রী; দাঁড়ি টেনে, টুপি ছুঁড়ে নির্মমভাবে হেনস্থা
পরবর্তী নিবন্ধকান্দাহারে বৃহৎ সিমেন্ট কারখানা নির্মানের ঘোষণা ইমারাতে ইসলামিয়ার