ভোলায় চরফ্যাশনে এক জনকে কু‌পি‌য়ে হত্যা

0
13

ভোলার চরফ‌্যাশনে রা‌তের আঁধা‌রে একা পে‌য়ে এক ব‌্যা‌ক্তি‌কে কু‌পি‌য়ে হত্যা করে‌ছে দুর্বৃত্তরা। নিহতের নাম মো: ভূট্টু (৪৫)। তি‌নি ভোলার চরফ‌্যাশন উপ‌জেলার শশীভূষণ থানার রসূলপুর ইউনিয়‌নের ৫ নম্বর ওয়া‌র্ডের আক্তারুজ্জামানের ছে‌লে।

শ‌নিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে শশীভূষণ থানার রসূলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ক‌লের হাট রাস্তার মাথা এলাকায় নিহতের বা‌ড়ির সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে।

গণমাধ্যমের বরাতে জানা যায়, রাত আনুমা‌নিক সাড়ে ৯ টার দি‌কে ভূট্টুকে রাস্তায় পেয়ে কু‌পি‌য়ে হত‌্যা ক‌রেছে দুর্বুত্তরা। এঘটনার পর হত‌্যাকারী পা‌লি‌য়ে গে‌ছে। প‌রে স্থানীয় তা‌কে উদ্ধার ক‌রে চরফ‌্যাশন উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে সেখানকার চি‌কিৎসকরা তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। স্থানীয়‌দের ধারণা মাদকের বেচা-বি‌ক্রির শত্রুতার জে‌রে এই হত‌্যাকান্ড।


তথ্যসূত্র:
১। ভোলায় চরফ্যাশনে এক জনকে কু‌পি‌য়ে হত্যা
– https://tinyurl.com/4k9n32ru

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিএনপির হামলায় নির্বাচনের দিন থেকে এ পর্যন্ত ১ হাজার নেতাকর্মী আহত: আসিফ মাহমুদ
পরবর্তী নিবন্ধরাজশাহীতে মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে মুসল্লি নিহত