
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজার বিভিন্ন এলাকায় বর্বর ইসরায়েলি বিমান হামলা ও গুলিবর্ষণে এক শিশুসহ অন্তত নয় জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এতে আরও অনেকে আহত হয়েছেন। চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা।
উত্তর গাজার জাবালিয়া এলাকার পশ্চিমে আল-ফালুজা অঞ্চলে একটি বাস্তুচ্যুত মানুষের তাঁবুতে হামলা চালায় বর্বর ইসরায়েলি বাহিনী। ওই হামলায় ৪ জন শহীদ ও অনেকে আহত হয়েছেন। এছাড়া, খান ইউনিসের দক্ষিণাঞ্চলে দখলদার ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় আরও ৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। সেখানে তীব্র গোলাবর্ষণ ও বিপজ্জনক পরিস্থিতির কারণে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও বেসামরিক প্রতিরক্ষা দল পৌঁছাতে এবং হতাহতদের উদ্ধার কাজ চালাতে মারাত্মক বেগ পেতে হচ্ছে।
২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘন করছে সন্ত্রাসী ইসরায়েল। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া বর্বর ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৭১ হাজার ৪০০ জনের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু; আহত হয়েছেন আরও ১ লাখ ৭১ হাজার ৩০০ জনের বেশি।
তথ্যসূত্র:
1.Nine Palestinians killed in a series of Israeli airstrikes across Gaza
– https://tinyurl.com/2s4jyw2x
2. Israeli ‘ceasefire’ violations continue as at least nine killed in Gaza since dawn
– https://tinyurl.com/2u6ctnvf


