টাঙ্গাইলে জামায়াতের অফিসে পেট্রোল ঢেলে আগুন দিলো বিএনপি

0
17

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মেঘারপটলে নির্বাচনের পর রাজনৈতিক উত্তেজনার মাঝে জামায়েত ইসলামীর অফিস আগুনে পুড়িয়ে দিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগে অফিসটিতে ভাঙচুর করা হয়েছিল বলে জানায় জামায়েত নেতাকর্মীরা।

দৈনিক আমার দেশের বরাতে জানা যায়, গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটল এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ওয়ার্ড বিএনপি সভাপতি কাজলের নির্দেশে তার ছেলে নাসির ও সহযোগী সাখাওয়াত, রাসেল শিকদার, ইয়াসিন, শাহিন ও আজমান আলীসহ একদল লোক অফিসে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়েছে। পাশাপাশি স্থানীয় জামায়েত কর্মী ও ভোটারদের দের দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়।


তথ্যসূত্র:
১। ভূঞাপুরে জামায়াতের অফিসে ভাঙচুরের পর আগুন
– https://tinyurl.com/5heazyu8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ৯ ফিলিস্তিনিকে শহীদ করল দখলদার ইসরায়েল
পরবর্তী নিবন্ধফেনীতে জামায়াত কর্মীকে দাড়ি ধরে লাঠিপেটা ও স্ত্রীকে হেনস্তা করলো বিএনপি নেতা