মনগড়া মামলায় অধিকৃত কাশ্মীরের দুই বাসিন্দার ১৫ বছরের কারাদণ্ড

0
8

ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)-এর বিশেষ আদালত একটি ‘মনগড়া’ মামলায় অধিকৃত কাশ্মীরের দুই ব্যক্তিকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে বলা হয়, দণ্ডপ্রাপ্ত দুইজন হলেন জাহুর আহমেদ পীর ও নাজীর আহমেদ পীর। তারা কুপওয়ারা জেলার হান্ডওয়ারা এলাকার বাসিন্দা। তাদেরকে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে গ্রেপ্তার করা হয় এবং ২০১৮ সালের মার্চে এনআইএ আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করে।

দখলদার আদালত তাদেরকে কঠোর বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ)-এর ১৮ ও ১৯ ধারায় ১৫ বছর করে কারাদণ্ড দেয়। একই আইনের ৩৯ ধারায় অতিরিক্ত নয় বছরের সাজা দেওয়া হয়। তবে সাজাগুলো একসঙ্গে কার্যকর হবে, ফলে সর্বোচ্চ কারাদণ্ড ১৫ বছরই থাকবে। এছাড়া প্রত্যেককে ১ লাখ ৫০ হাজার রুপি করে জরিমানা করা হয়েছে।

এনআইএর অভিযোগ, তারা ‘মুজাহিদিন’দের আশ্রয়, খাবার ও লজিস্টিক সহায়তা দিয়েছেন। কাশ্মীরিদের দমনের লক্ষ্যে প্রায়ই এমন অভিযোগ তুলে দখলদার প্রশাসন।

উল্লেখ্য, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় ভারত ও অধিকৃত কাশ্মীরজুড়ে চার হাজারের বেশি কাশ্মীরি এখনও কারাবন্দি রয়েছেন।


তথ্যসূত্র:
১। NIA court sentences two Kashmiris to 15 years in fabricated case
– https://tinyurl.com/bddm8ayc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফেনীতে জামায়াত কর্মীকে দাড়ি ধরে লাঠিপেটা ও স্ত্রীকে হেনস্তা করলো বিএনপি নেতা
পরবর্তী নিবন্ধনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জায়গা দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ