‎নির্বাচনের দু’দিন পরই খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের উপস্থিতি

0
10

নির্বাচনের পরপরই দেড় বছর পরিত্যক্ত থাকার পরে হঠাৎ কার্যক্রম নিষিদ্ধ খুলনা আওয়ামী লীগের অফিস খোলার ঘটনা ঘটেছে। গণমাধ্যমের বরাতে জানা যায়, গত গত রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামী লীগ অফিসের খোলা চত্বরের মেইন রোড সংলগ্ন অংশের খুঁটিতে টানানো একটি জাতীয় পতাকা এবং এর পাশে ফুল দেয়া শেখ মুজিব এবং ফ্যাসিস্ট হাসিনার ছবি দেখা যায়।

‎এদিকে খুব দ্রুত বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়। অনেকে ছবি তুলে, কেউ কেউ লাইভে ফেসবুকে প্রচার করেন। মুহূর্তে তা ভাইরাল হয়ে গেলে অনেকে ঘটনাস্থলে ছুটে আসেন।

‎স্থানীয় একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমের কর্মীদের জানায়, সোনাডাঙা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক টি এম আরিফের নেতৃত্বে বিকেল পৌনে ৫ টার দিকে এ ঘটনা ঘটেছে।

‎তারা বলেন, চব্বিশের গণ অভ্যুত্থানের শেষ লগ্নে ৪ ও ৫ আগস্ট খুলনার বিক্ষুব্ধ ছাত্র জনতা আরো অনেক প্রতিষ্ঠান ও ভবনের মতো এই অফিসটিও ভেঙে তছনছ করে আগুন জ্বালিয়ে দিয়েছিল। সে সময় থেকে অফিসটি পরিত্যক্ত ছিল।


‎তথ্যসূত্র:
‎১। নির্বাচনের পরই খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের উপস্থিতি
‎- https://tinyurl.com/yryzzn57

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‎শরীয়তপুরে ইমামের ওপর হামলা চালালো বিএনপির নেতাকর্মীরা
পরবর্তী নিবন্ধ‎গাজীপুরে নির্মাণের তিন দিনের মধ্যেই ভেঙে গেল ২৫ কোটি টাকার সড়ক