বরিশালে দুর্বৃত্তের হামলায় নিহত বিএনপি কর্মী

0
8

বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিএনপি কর্মী মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরীকে (৬০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে হত্যা করে ওই এলাকার একটি ডোবায় ফেলে রাখা হয় লাশ।

খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠায়।

দৈনিক আমার দেশের বরাতে জানা যায়, একটি বাইসাইকেল ও গলার মাফলার রাস্তায় পরিত্যক্ত অবস্থায় দেখে এলাকার বাসিন্দারা বাইসাইকেলের মালিককে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সাইকেল সংলগ্ন রাস্তার পাশে ডোবার পানিতে ভেসে থাকা একটি লাশ দেখে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, দেলোয়ার হোসেন বিএনপির একজন সক্রিয় কর্মী ছিল। তার (দেলোয়ার) সঙ্গে একই এলাকার কতিপয় ব্যক্তির বিরোধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জের ধরে দেলোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করা হতে পারে।


তথ্যসূত্র:
১। বরিশালে দুর্বৃত্তের হামলায় বিএনপি কর্মী নিহত
– https://tinyurl.com/5a38chwt

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের উত্তরপ্রদেশে পুলিশের উপস্থিতিতে এক বৃদ্ধ মুসলিম চা বিক্রেতাকে হিন্দুত্ববাদীদের হেনস্থা
পরবর্তী নিবন্ধবরিশালে আওয়ামী লীগের তিন নেতার জামিন