‎কাবুলে বেসামরিক ঘরবাড়ি লক্ষ্য করে পাকিস্তানি সন্ত্রাসী বাহিনীর বিমান হামলা, হতাহত ২৯

0
9

রাজধানী কাবুলের বিভিন্ন এলাকায় পাকিস্তানি সন্ত্রাসী বাহিনীর হামলায় চারজন বেসামরিক নাগরিক শহীদ এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। নিরাপত্তা সূত্রের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলায় কয়েকটি বসতবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আশপাশের আরও কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

‎নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ১২ মার্চ, বৃহস্পতিবার দিবাগত রাতে পাকিস্তানি সন্ত্রাসী বাহিনী কাবুলের কিছু এলাকায় বেসামরিক মানুষের ঘরবাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। এই হামলার ফলে চারজন বেসামরিক নাগরিক শহীদ হন এবং অন্তত ২৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

‎হামলার কারণে অন্তত চারটি বসতবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। পাশাপাশি আশপাশের আরও কয়েকটি ঘরবাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতের আঁধারে চালানো এই হামলার ফলে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

‎ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেন, পাকিস্তানের সামরিক শাসকগোষ্ঠি তাদের আগ্রাসন ও অপরাধের ধারাবাহিকতা বজায় রেখে আবারও কাবুল, কান্দাহার, পাকতিয়া, পাকতিকা এবং আরও কয়েকটি এলাকায় বোমা হামলা চালিয়েছে। তিনি জানান, কিছু স্থানে বেসামরিক মানুষের ঘরবাড়ি লক্ষ্য করে হামলা করা হয়েছে, যার ফলে নারী ও শিশুসহ সাধারণ মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে কিছু এলাকায় জনশূন্য মরুভূমিতেও আঘাত হানা হয়েছে।

‎মুজাহিদ হাফিযাহুল্লাহ আরও বলেন, পবিত্র রমাদান মাসের শেষ দশকে এবং ঈদের প্রাক্কালে এ ধরনের সন্ত্রাসী হামলা প্রমাণ করে যে তারা কোনো মানবিক নীতি বা নৈতিক মূল্যবোধের কোন তোয়াক্কাই করে না। তিনি এই ঘটনাকে একটি স্পষ্ট অপরাধ ও আগ্রাসনের নিদর্শন হিসেবে উল্লেখ করে বলেন, ইমারাতে ইসলামিয়া এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং অবশ্যই এই জুলুম ও অবিচারের উপযুক্ত জবাব দেওয়া হবে।



‎তথ্যসূত্র
‎1. four civilians were martyred and 25 others were injured
‎- https://tinyurl.com/5xc8p6kr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‎সিলেটের গোয়াইনঘাটে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল
পরবর্তী নিবন্ধ‎ভুয়া রেশন কার্ডে ৪ কোটি টাকা আত্মসাৎ করল পুলিশ: বাহিনীর ১১ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা