
আফগানিস্তানের কান্দাহার প্রদেশের কেন্দ্র ও বেশ কয়েকটি জেলায় ২৩ লাখ মার্কিন ডলার ব্যয়ে ছয়টি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে ইমারাতে ইসলামিয়া। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণের ফলে হাজারো শিক্ষার্থী মানসম্মত শিক্ষার গ্রহণের সুযোগ পাচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, নির্মিত বিদ্যালয় ভবনগুলোতে শিক্ষার্থীদের জন্য উন্নত শ্রেণিকক্ষ, শিক্ষক কক্ষ ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা রয়েছে। মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, এসব সুবিধা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান শিক্ষা খাতের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এরই ধারাবাহিকতায় গত বছর দেশের বিভিন্ন প্রদেশে ৮০০ স্কুল ভবন সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়েছে। এছাড়া সম্প্রতি কাবুল বিশ্ববিদ্যালয়ে ৩৩৫ মিলিয়ন আফগানিরও বেশি ব্যয়ে ক্যান্সার রোগ নির্ণয় ও চিকিৎসা কেন্দ্র নির্মাণ করা হয়েছে।
তথ্যসূত্র
1.New buildings for six schools have been constructed and inaugurated
- https://tinyurl.com/4m6mf26r


