
ফেনীর সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণ করেছে স্থানীয় এক কৃষকদল নেতা। গত বুধবার (৮ এপ্রিল) দিবাগত মধ্যরাতে ঘটনাটি ঘটেছে।
অভিযুক্ত মোহাম্মদ সেন্টু চরদরবেশ ইউনিয়ন কৃষকদলের সভাপতি এবং একই গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে দৈনিক আমার দেশ জানায়, গত ৫ এপ্রিল ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক টমটম চালকের স্ত্রীর কাছ থেকে মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের তথ্য ও ছবি সংগ্রহ করে সেন্টু। এরপর থেকে সে নিয়মিত ওই নারীর সঙ্গে ফোনে যোগাযোগ রাখছিল।
এরপর গত বুধবার রাতে জোরপূর্বক ঘরে প্রবেশ করে গৃহবধূকে ধর্ষণ করে সেন্টু। এ সময় তার স্বামী ঘটনাস্থলে এসে তাকে আটকানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ছুটে আসে। একপর্যায়ে তাকে বেঁধে ফেলার চেষ্টা করা হলে অভিযুক্ত পালিয়ে যায়।
ভুক্তভোগীর স্বামী অভিযোগ করেন, ঘটনার পর সামাজিক চাপে তিনি তার স্ত্রীকে তালাক দিতে বাধ্য হয়েছেন। পরদিন অভিযুক্ত ফোন করে তাদের পরিবারকে মামলা না করার জন্য প্রাণনাশের হুমকিও দিয়েছে বলে জানায় তিনি। হুমকিতে বিএনপি নেতা বলেছে, ‘জানে বাঁচতে চাইলে; মামলা করবিনা’।
তথ্যসূত্র:
১। ফ্যামিলি কার্ডের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, পলাতক কৃষকদল নেতা
– https://tinyurl.com/4bmmf48j


