লেবাননে বর্বর ইসরায়েলি হামলায় নিহত আরও ২৪

0
7

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৯ এপ্রিল, বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলে বর্বর ইসরায়েলি হামলায় ২৪ জন নিহত হয়েছেন। এ সময় দক্ষিণাঞ্চলের কমপক্ষে ৫২টি শহর ও এলাকায় হামলা চালানো হয়।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, সবচেয়ে মারাত্মক হামলাটি দক্ষিণাঞ্চলীয় শহর জারারিয়েহ-এর একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে চালানো হয়। এ হামলায় নারী ও শিশুসহ ১০ জন নিহত হয়েছেন।

লেবাননের আব্বাসিয়েহ শহরে একটি পৃথক হামলায় আরো সাতজন নিহত হয়েছেন এবং জিবশিটে আরো তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

লেবাননের বোর্জ কাল্লাউইয়েহ শহরে একটি ইসরায়েলি হামলায় চারজন প্যারামেডিক নিহত হয়েছেন। এই হামলায় বাড়িঘর, দোকানপাট, একটি মসজিদ এবং একটি বেসামরিক প্রতিরক্ষা কেন্দ্রও ধ্বংস হয়ে যায়।

লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর তথ্যমতে, বুধবার থেকে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের ওপর তাদের ব্যাপকতর হামলা অব্যাহত রাখার মধ্যেই এই হামলাগুলো চালানো হয়। এসব হামলায় ৩০৩ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো এক হাজার ১৫০ জন।


তথ্যসূত্র
1.Israeli strikes kill 24 across southern Lebanon, hit 52 areas in past 24 hours
– https://tinyurl.com/y56ffxuw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফেনীতে বেপরোয়া বিএনপির নেতাকর্মীরা; দখলবাজি, চাঁদাবাজিসহ নানা অপরাধে লিপ্ত
পরবর্তী নিবন্ধসংসদে সমকামীবান্ধব শ্রম আইন পাশ, বিরোধিতা করেনি বিরোধীদল