বাদগিস প্রদেশে ৪.৬ বিলিয়ন আফগানি ব্যয়ে ৫০ কিলোমিটার কাইসার-লামান সড়কের নির্মাণকাজ শুরু করেছে ইমারাতে ইসলামিয়া

0
11

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পুনর্গঠনে নিরলস কাজ করে যাচ্ছে ইমারাতে ইসলামিয়া। সেই ধারাবাহিকতায় আফগানিস্তানের বাদগিস প্রদেশে একটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে ইমারাতে ইসলামিয়া।

গণপূর্ত মন্ত্রনালয় জানিয়েছে, ১৭ এপ্রিল, শুক্রবার ইমারাতে ইসলামিয়ার অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী মৌলভী আব্দুল গনি বারাদার হাফিযাহুল্লাহ এবং স্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে ৫০ কিলোমিটার দীর্ঘ কাইসার-লামান সড়কের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৪.৬ বিলিয়ন আফগানি। প্রকল্পটি বাস্তবায়ন করতে গণপূর্ত মন্ত্রনালয় ও একটি বেসরকারি নির্মাণ প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পটি তিন বছরের মধ্যে সম্পন্ন করে চালু করার পরিকল্পনা রয়েছে।

নির্মাণাধীন এই সড়কটি বাদগিস প্রদেশের মুকুর জেলা থেকে শুরু হয়ে একই প্রদেশের বালামুর্গাব জেলা পর্যন্ত বিস্তৃত হবে এবং এর সম্পূর্ণ অর্থায়ন করছে গণপূর্ত মন্ত্রনালয়।

প্রকল্পটি বাস্তবায়নের ফলে শত শত শ্রমিকের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া নির্মাণ কাজ সম্পন্ন হলে সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিনের পরিবহন–সংক্রান্ত ভোগান্তি কমবে এবং যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে।


তথ্যসূত্র
1. Construction of a Section of the Qaisar–Laman Road Begins in Presence of Abdul Ghani Baradar
– https://tinyurl.com/22w7yu67

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে বালখ প্রদেশের আঞ্চলিক হাসপাতালে এন্ডোস্কোপিক সাইনাস সার্জারির মাধ্যমে নাকের টিউমার অপসারণ সফলভাবে সম্পন্ন