আবারও দাম বাড়ল এলপিজির, ১২ কেজির সিলিন্ডার এখন ১,৯৪০ টাকা

0
5

এক মাসেই দ্বিতীয়বারের মতো বাড়ল ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। এবার প্রতি কেজিতে বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা।

এতে বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৯৪০ টাকা। ১২ কেজিতে দাম বাড়ল ২১২ টাকা।

রোববার (১৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি এ তথ্য জানিয়েছে। এর আগে, গত মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম এক লাফে ৩৮৭ টাকা বাড়ানো হয়।

বিইআরসি জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালি সংকটের কারণে এলপিজি আমদানির খরচ বেড়েছে। এ অবস্থায় এলপিজির ভোক্তাপর্যায়ে প্রতি কেজি ১৬১ টাকা ৬৬ পয়সা সমন্বয় করা হয়েছে। নতুন দাম রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।


তথ্যসূত্র:
১। আবারও দাম বাড়ল এলপিজির, ১২ কেজির সিলিন্ডার ১,৯৪০ টাকা
– https://tinyurl.com/2w8mmr2j

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচাঁপাইনবাবগঞ্জের স্থলবন্দর দিয়ে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
পরবর্তী নিবন্ধময়মনসিংহের তারাকান্দায় বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা জারি