বরগুনায় জেলেদের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাৎ করল প্যানেল চেয়ারম্যান

0
2

বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল আত্মসাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক বাচ্চুর বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। তবে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।

এর আগে বুধবার (২২ এপ্রিল) কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. রেদওয়ান সরদার, খলিলুর রহমান, পীযূষ কান্তি হাওলাদার, পুলুকেশ মজুমদার, মনির গাজী এবং সংরক্ষিত নারী সদস্য মাহমুদা আক্তার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগকারী ইউপি সদস্যরা জানায়, ‘কড়ইবাড়িয়া ইউনিয়নে মোট ৭৬৫ জন জেলে রয়েছেন। দুই ধাপে ৮৩৬টি জেলে কার্ডের বিপরীতে ৬৬ টন ৮৮০ কেজি চাল বরাদ্দ আসে। কিন্তু প্যানেল চেয়ারম্যান ৭৬৫ জনকে ৮০ কেজি করে চাল বিতরণ করে বাকি ৭১ কার্ডের চাল আত্মসাৎ করেছে। আমরা এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’


তথ্যসূত্র:
১। চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতে তদন্ত কমিটি
– https://tinyurl.com/mwd8h3zc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বিদেশি পর্যটকের ইসলাম গ্রহণ
পরবর্তী নিবন্ধলেবাননে বর্বর ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫