ভারতের বেঙ্গালুরুতে ‘পাকিস্তানি’ ও ‘সন্ত্রাসী’ ট্যাগ দিয়ে এক মুসলিমকে হেনস্থা করল প্রতিবেশি অমুসলিম দম্পতি

0
8

ভারতের বেঙ্গালুরুতে একটি এপার্টমেন্টে এক মুসলিমকে সাম্প্রদায়িক অপবাদ দিয়ে হেনস্থার ঘটনায় বাসিন্দাদের প্রতিবাদের মুখে পড়েছে এক অমুসলিম দম্পতি।

অভিযুক্ত অমুসলিম দম্পতির পুরুষ লোকটি একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার হিসেবে নিজের পরিচয় দেয়। এক মুসলিম ব্যক্তির ধর্মীয় পরিচয় জানতে পেরে তাকে ‘পাকিস্তানি’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তাচ্ছিল্য করেছিল ঐ সেনা অফিসারের স্ত্রী।

এর ফলে এপার্টমেন্ট কমপ্লেক্সে বেশ কয়েকজন বাসিন্দার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা ক্ষোভ প্রকাশ ও জবাবদিহিতার দাবিতে উক্ত দম্পতির এপার্টমেন্টের বাইরে জড়ো হন। ২৩ এপ্রিল মুসলিম মিররের প্রতিবেদনে সংবাদটি তুলে ধরা হয়েছে।

ভিডিওতে ঐ দম্পতিকে উদ্দেশ্য করে একজন প্রতিবাদী বাসিন্দাকে বলতে শোনা যাচ্ছিল, “কর্ণাটকে এই ধরনের আচরণ সহ্য করা হবে না। এটি আপনার ব্যক্তিগত মালিকানাধীন জায়গা নয় যে পরিণতি না ভেবেই যা ইচ্ছা মন্তব্য করবেন”।

অপরদিকে নিজেদের কর্তৃত্ব বা দাপট জাহির করার জন্য অভিযুক্ত ব্যক্তি নিজেকে অবসরপ্রাপ্ত আর্মি অফিসার হিসেবে পরিচয় দেয়।

এতে প্রতিবাদী বাসিন্দারা জোরালোভাবে জানায়, অন্যায়ের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল। আপনি যদি সেনাবাহিনীতে চাকরি করে থাকেন, তবে আপনার দেশপ্রেম আরও ভালভাবে বোঝা উচিত। মুসলিম হওয়ার কারণে একজনকে কীভাবে আপনার স্ত্রী ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করতে পারল?

অভিযুক্ত লোকটি উক্ত ঘটনাকে ছোট করে দেখানোর চেষ্টা করছিল, তর্কের খাতির এমন মন্তব্য করে ফেলেছিল বলে বিষয়টিকে উপেক্ষা করার চেষ্টা করছিল। কিন্তু প্রতিবাদী বাসিন্দারা বিষয়টি যথেষ্ট গুরুত্বের সাথে নিয়ে উক্ত দম্পতিকে সতর্ক করে বলেন, এই ধরনের মন্তব্য সাম্প্রদায়িক উত্তেজনা বা বিভাজন ছড়ানোর প্রচেষ্টা। এই এপার্টমেন্টে বিভিন্ন ধর্মের লোক শান্তিপূর্ণভাবে বসবাস করে, কিন্তু উক্ত দম্পতি এই শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চেষ্টা করেছে।

এক পর্যায়ে মহিলা তার মন্তব্যের জন্য বাসিন্দাদের নিকট ক্ষমা চায়। বাসিন্দারা কঠোর সতর্কবার্তা জানিয়ে দেয় যে, এই ধরনের আচরণের পুনরাবৃত্তি হলে তারা কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/5amdjwuy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশাওয়াল মাসে পশ্চিম আফ্রিকার ৩ দেশে ৫৭টি শত্রু সামরিক ঘাঁটিসহ ৮২টি অভিযান চালিয়েছে জেএনআইএম মুজাহিদিনরা
পরবর্তী নিবন্ধবিএনপি নেত্রীর হয়ে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক