দক্ষিণ লেবাননে বর্বর ইসরায়েলি হামলায় নিহত ৩১

0
7

লেবানন ও দখলদার ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দক্ষিণ লেবাননে নতুন করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। ৮ মে, শুক্রবার এই হামলায় এক সিভিল ডিফেন্স উদ্ধারকর্মীসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম। গত ১৭ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এটি অন্যতম বড় ধরনের রক্তক্ষয়ী হামলার ঘটনা।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, টায়ার জেলার তৌরা শহরে বর্বর ইসরায়েলি বিমান হামলায় দুই নারীসহ চারজন নিহত এবং আটজন আহত হয়েছেন। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ এক শিশুকে উদ্ধারে এখনো অভিযান চলছে।

হাসবাইয়া জেলার কাফারচৌবা ও কাফারহামাম এলাকার মধ্যে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় একজন বেসামরিক প্রতিরক্ষা কর্মী নিহত হয়েছেন। অন্যদিকে বিন্ত জেবেইল ও নাবাতিয়েহ জেলায় হামলায় আরো বেশ কয়েকজন নিহত হন, এরমধ্যে আস-সুলতানিয়াহর চারজন রয়েছেন।

গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে লেবাননে এখন পর্যন্ত ২,৭৫৯ জন শহীদ এবং ৮,৫১২ জন আহত হয়েছেন। গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা এবং পরে তা ১৭ মে পর্যন্ত বাড়ানো সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা প্রায় প্রতিদিনই অব্যাহত রয়েছে।


তথ্যসূত্র
1. At least 31 killed in Israeli attacks across Lebanon, local media says
– https://tinyurl.com/msw9jpnn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || ভারতে দিল্লির ঝারোদা এলাকায় মুসলিম মালিকানাধীন একটি মাংসের দোকান জোরপূর্বক বন্ধ করে দেয় উগ্র হিন্দুত্ববাদী গোরক্ষক দলের কর্মীরা
পরবর্তী নিবন্ধহেলমান্দ প্রদেশে বৃহৎ ও আধুনিক ঈদগাহ নির্মাণ শুরু করেছে ইমারাতে ইসলামিয়া