হেলমান্দ প্রদেশে বৃহৎ ও আধুনিক ঈদগাহ নির্মাণ শুরু করেছে ইমারাতে ইসলামিয়া

0
14

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে একটি বৃহৎ ও অত্যাধুনিক ঈদগাহ নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে ইমারাতে ইসলামিয়া। প্রদেশটির রাজধানী লাশকারগাহ শহরের সাফাইয়ান এলাকায় এই ঈদগাহ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

হেলমান্দ প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগ জানিয়েছে, আমীরুল মু’মিনীন শাইখ হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহ’র নির্দেশে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ শুরু করা হয়েছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আমীরুল মু’মিনীন হাফিযাহুল্লাহ ঈদগাহ নির্মাণকে হেলমান্দের জন্য একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই ঈদগাহ নির্মাণের মাধ্যমে ইসলামী নিদর্শনের মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং জনগণের মাঝে ঐক্য ও ভ্রাতৃত্বের পরিবেশ আরও সুদৃঢ় হবে।

তিনি আরও বলেন, ঈদগাহটি আধুনিক ও মানসম্মত নকশায় নির্মিত হবে, যেখানে মুসল্লিদের জন্য প্রশস্ত ও সুশৃঙ্খল নামাজের স্থান, অজুখানা, সুশৃঙ্খল অবকাঠামো, আধুনিক পার্কিং ব্যবস্থা এবং প্রয়োজনীয় অন্যান্য সুবিধা রাখা হবে।

আমীরুল মু’মিনীন হাফিযাহুল্লাহ জনগণকে সরকারি স্থাপনা সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, ইমারাতে ইসলামিয়া জনগণের শান্তিপূর্ণ, স্বাচ্ছন্দ্যময় ও উন্নত জীবন নিশ্চিত করতে সব খাতে সেবা সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই বৃহৎ ঈদগাহ নির্মাণ সম্পন্ন হলে হাজারো মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। পাশাপাশি বড় ইসলামী অনুষ্ঠান ও ধর্মীয় সমাবেশ আয়োজনের জন্যও এটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।


তথ্যসূত্র
1. The Helmand Information and Culture Department has announced that
– https://tinyurl.com/5n8snbep

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ লেবাননে বর্বর ইসরায়েলি হামলায় নিহত ৩১
পরবর্তী নিবন্ধসাতক্ষীরায় যুবককে হত্যা করে লাশ পুকুরে ফেললো অজ্ঞাত ব্যক্তিরা