নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বাংলাদেশির লাশ ভারতে উদ্ধার, ১৯ দিন পর দেশে ফেরত

0
7

দিনাজপুরের বিরলে পূর্ণভবা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে মো. ইসমাইল হক (৬৫)-এর লাশ ১৯ দিন পর ভারত থেকে ফেরত আনা হয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর মাস্টারপাড়া গ্রামের ইসমাইল হক কামদেবপুর চান্দামারী পুরানঘাট এলাকায় পূর্ণভবা নদীতে মাছ ধরতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ হন। স্থানীয়রা ও পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা অভিযান চালালেও কোনো খোঁজ মেলেনি।

পরে গত ৩ মে ভারতের গঙ্গারামপুর থানার যাদববাটি বাটুলপাড়া নদীর ঘাটে অজ্ঞাত পরিচয়ের একটি লাশ উদ্ধার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা লাশটি ইসমাইল হকের বলে শনাক্ত করেন।

এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীর্ঘ ১৯ দিন পর ভারত থেকে লাশটি ফেরত আনে।


তথ্যসূত্র:
১। বাংলাদেশি জেলের লাশ ভারতে উদ্ধার, ১৯ দিন পর দেশে ফেরত
– https://tinyurl.com/46vc78ex

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ায় দখলদার উগান্ডান এবং মোগাদিশু বাহিনীর বিরুদ্ধে শাবাব মুজাহিদদের ভারী আক্রমণ
পরবর্তী নিবন্ধঅধিকৃত জম্মু অঞ্চলে গুজ্জর-বাকেরওয়াল মুসলিম উপজাতিদের বাড়িঘর বুলডোজারে ধ্বংস করে দিলো দখলদার ভারত