হবিগঞ্জের মাধবপুরে ৫ মন ভারতীয় গাঁজাসহ রিপন দাস গ্রেপ্তার

0
5

হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে প্রায় ৫ মন (১৯২ কেজি) ভারতীয় গাঁজাসহ রিপন দাস (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রিপন দাস ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ এলাকার রামচরণ দাসের ছেলে।

গত রোববার (৩১ মে) ভোরে মাধবপুর উপজেলা সদরের সুশান ফিলিং স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গণমাধ্যম সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়িতে থাকা পানির ফিল্টারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৯২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে রিপন দাসকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মাদক পাচারের সঙ্গে আরও একজন জড়িত ছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।


তথ্যসূত্র:
১। ৫ মন ভারতীয় গাঁজাসহ রিপন দাস গ্রেপ্তার
– https://tinyurl.com/3m9embhn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লায় ৪ হাজার পিস ইয়াবাসহ বিএনপির স্থানীয় সভাপতি গ্রেপ্তার