
দেশের বাজারে মানসম্মত পণ্য নিশ্চিত করতে কঠোর নজরদারি জোরদার করেছে ইমারাতে ইসলামিয়া। এরই ধারাবাহিকতায় হেরাত প্রদেশের ইসলামকালা বন্দরে বিপুল পরিমাণ নিম্নমানের সিমেন্ট ও লৌহপণ্য দেশে প্রবেশের আগেই ফেরত পাঠানো হয়েছে।
ইমারাতে ইসলামিয়ার জাতীয় মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ১১টি রেলওয়ে ওয়াগনে বহন করা ৭৪৮ টন নিম্নমানের সিমেন্ট হাইরাতান বন্দর দিয়ে পুনরায় ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে ৯৫ দশমিক ৩ টন ওজনের নিম্নমানের লোহার অ্যাঙ্গেল বন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে।
ইমারাতে ইসলামিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সব বন্দরেই পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পণ্যের মান যাচাই কার্যক্রম অব্যাহত থাকবে এবং নির্ধারিত মান পূরণে ব্যর্থ কোনো পণ্য বাজারে প্রবেশের সুযোগ পাবে না। আমদানি পর্যায়ে এমন কঠোর মাননিয়ন্ত্রণ ব্যবস্থা দেশের বাজারে নিম্নমানের পণ্য প্রবেশ রোধে ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র
1. 748 tons of substandard cement have been returned through Hairatan Port.
– https://tinyurl.com/p66z2mes


