আফগানিস্তানে জাতীয় মুদ্রার ব্যবহার বৃদ্ধি এবং আর্থিক স্থিতিশীলতা বাড়াতে বিদেশি মুদ্রা আমদানিতে নিষেধাজ্ঞা দিলো ইমারাতে ইসলামিয়া

0
21

আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক দা আফগানিস্তান ব্যাংক দেশটির জাতীয় মুদ্রা আফগানির ব্যবহার আরও সম্প্রসারণ এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে আঞ্চলিক দেশগুলোর মুদ্রা আফগানিস্তানে নিয়ে আসার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে।

ব্যাংকটির প্রকাশিত এক বিবৃতিতে ব্যবসায়ী, মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান, পরিবহন কোম্পানি এবং সাধারণ ভ্রমণকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা আঞ্চলিক দেশগুলোর মুদ্রা দেশে প্রবেশ করানো থেকে বিরত থাকেন। বিবৃতিতে একই সঙ্গে সকল ধরনের লেনদেনে আফগানিস্তানের জাতীয় মুদ্রা আফগানি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে আফগানি মুদ্রার স্থিতিশীলতা অঞ্চলের বিভিন্ন দেশের মুদ্রার তুলনায় অধিক শক্তিশালী অবস্থানে রয়েছে। এ কারণে দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক কার্যক্রমে জাতীয় মুদ্রার ব্যবহার আরও বৃদ্ধি করা প্রয়োজন।

পর্যবেক্ষকদের মতে, জাতীয় মুদ্রার ব্যবহার বৃদ্ধি এবং আর্থিক লেনদেনে আফগানির অবস্থান আরও সুদৃঢ় করার লক্ষ্যে দা আফগানিস্তান ব্যাংকের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তথ্যসূত্র
1. Da Afghanistan Bank (the central bank) has announced a ban on bringing the currencies of regional countries
– https://tinyurl.com/46spzpm2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফেসবুকে রাসূল ﷺ-কে অবমাননা করল রাজশাহীর ‘সুমন সরদার’ নামক এক হিন্দু যুবক