আফ্রিকান ক্রুসেডার জোট ও মোগাদিশু বাহিনীর ২টি ঘাঁটিতে আশ-শাবাবের হামলা

0
8

দক্ষিণ সোমালিয়ার নিম্ন শাবেলি রাজ্যে ২টি পৃথক সামরিক অপারেশন চালিয়েছেন আল-কায়েদা সংশ্লিষ্ট হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা। দখলদার আফ্রিকান জোট বাহিনী ও মোগাদিশু বাহিনীর একটি যৌথ সামরিক ঘাঁটি এবং অন্য একটি মিলিশিয়া ঘাঁটি লক্ষ্য করে উক্ত অভিযানগুলো চালানো হয়েছে বলে জানা গেছে।

আঞ্চলিক গণমাধ্যম সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা দক্ষিণ সোমালিয়ার নিম্ন শাবেলি রাজ্যের বুলোমারির শহরে ১৭ জুন বুধবার ২টি সফল অভিযান পরিচালনা করেছেন। প্রথম অভিযানটি শহরের কেন্দ্রে অবস্থিত ক্রুসেডার আফ্রিকান জোটের অংশীদার উগান্ডান বাহিনী এবং মোগাদিশু বাহিনীর একটি যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে। মুজাহিদিনরা শত্রু সামরিক ঘাঁটিটি লক্ষ্য করে এদিন ভারী ক্ষেপণাস্ত্র হামলা চালান।

মুজাহিদদের এই ক্ষেপণাস্ত্র হামলাটি টার্গেট অনুযায়ী ঘাঁটির ভিতরে সরাসরি আঘাত হেনেছে। এতে শত্রু বাহিনীতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

উল্লেখ্য যে, মুজাহিদদের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু সামরিক ঘাঁটি হচ্ছে সেই ঘাঁটিটি, যেখানে মোগাদিশু বাহিনী সম্প্রতি শাবাবের পাল্টা আক্রমণে শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর জীবন বাঁচতে আশ্রয় নিয়েছিল।

হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা এদিন বুলোমারির শহরে আরও একটি হামলা চালিয়েছেন। শহরে অবস্থিত মোগাদিশু প্রশাসনের সাথে সংশ্লিষ্ট কালুল-উস্ত মিলিশিয়া বাহিনীর নিয়ন্ত্রণাধীন একটি ক্যাম্পে একই ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে হামলাটি চালানো হয়েছে। ফলশ্রুতিতে মিলিশিয়া বাহিনীতে হতাহতের ঘটনা ঘটেছে এবং বস্তুগত ক্ষতি হয়েছে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/3zse5ph8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের তেলেঙ্গানায় ছোটখাটো সড়ক দুর্ঘটনার জের ধরে মুসলিম দম্পতির উপর হিন্দুত্ববাদীদের হামলা
পরবর্তী নিবন্ধভিডিও || আফগানিস্তানের হেরাত বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীবৃন্দ এক প্রদর্শনীতে নিজেদের নানান সায়েন্টিফিক প্রজেক্ট উপস্থাপন করেছেন