
আধুনিক প্রযুক্তিনির্ভর অপরাধ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে আফগানিস্তানে ডিএনএ শনাক্তকরণ ব্যবস্থা চালু করেছে ইমারাতে ইসলামিয়া। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অপরাধ কারিগরি অধিদপ্তরের জীববিজ্ঞান ও ডিএনএ পরীক্ষাগার ব্যবস্থাপনায় স্থাপিত এই ব্যবস্থা অপরাধী শনাক্তকরণ, বৈজ্ঞানিক তদন্ত এবং বিচারিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে প্রশাসনিক উপমন্ত্রী রহমতুল্লাহ নাজিব হাজি হাফিযাহুল্লাহ বলেন, ইমারাতে ইসলামিয়ার মুজাহিদগণের আন্তরিক প্রচেষ্টা এবং নিজেদের সক্ষমতায় এই ব্যবস্থা সক্রিয় করতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, একই আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে অন্যান্য ক্ষেত্রেও কাজ করা হলে আল্লাহর ইচ্ছায় দেশের আরও বহু চ্যালেঞ্জ অতিক্রম করা সম্ভব হবে।
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ উপদেষ্টা আব্দুর রহিম সাকিব হাফিযাহুল্লাহ বলেন, বিচারিক ও আইনি তদন্তে বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে অপরাধী শনাক্তে এই প্রযুক্তির বিশেষ গুরুত্ব রয়েছে। এর ফলে বিভিন্ন অপরাধমূলক ঘটনায় জড়িত ব্যক্তিদের আরও নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব হবে।
প্রশাসনিক কার্যালয়ের মহাপরিচালক নূরুল হক আনোয়ার হাফিযাহুল্লাহ এই উদ্যোগকে একটি বড় অর্জন উল্লেখ করে বলেন, বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে অপরাধ তদন্ত আরও শক্তিশালী হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় এ প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখবে। তিনি বলেন, এটি শুধু একটি প্রযুক্তিগত ব্যবস্থা নয়; বরং এমন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যার মাধ্যমে অপরাধ ও নিরাপত্তা হুমকি হ্রাস পাবে, অপরাধীদের শনাক্ত করা সহজ হবে এবং ভুক্তভোগীদের অধিকার সুরক্ষার পাশাপাশি ন্যায়বিচার নিশ্চিত করা আরও সহজ হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি হাফিযাহুল্লাহ বলেন, এই ব্যবস্থা অপরাধীদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে। প্রযুক্তিনির্ভর দক্ষ জনবল ব্যবহারের মাধ্যমে পুলিশ বাহিনীর অপরাধ শনাক্ত, তদন্ত, সন্দেহভাজনদের সনাক্তকরণ এবং দ্রুত গ্রেপ্তারের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে, যা অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দ্রুত ডিএনএ শনাক্তকরণ ব্যবস্থা অপরাধ তদন্তের নির্ভুলতা বৃদ্ধি করবে, প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে সহায়তা করবে, নির্দোষ ব্যক্তিদের মুক্ত করতে ভূমিকা রাখবে এবং বিচারিক ও আইনি কর্তৃপক্ষকে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ সরবরাহ করবে। তাদের মতে, এই উদ্যোগ দেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং ন্যায়বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
তথ্যসূত্র
1. Islamic Emirate Launches First Rapid DNA Identification System
– https://tinyurl.com/4enmxty9


