রাজশাহীর চারঘাটে খাবারের প্রলোভন দেখিয়ে ৭ বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণ করল প্রতিবেশি দেব চন্দ্র দাস নামের এক হিন্দু যুবক

0
8

রাজশাহীর চারঘাটে খাবারের প্রলোভন দেখিয়ে ৭ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণ করেছে প্রতিবেশি এক হিন্দু যুবক। বুধবার (৮ জুলাই) দুপুরের দিকে চারঘাট বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম দেব চন্দ্র দাস, সে একই এলাকার জয় চন্দ্র দাসের ছেলে। ঘটনার পর তাকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ভুক্তভোগী মুসলিম শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। বুধবার দুপুরে শিশুটির মা শিশুটিকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তিনি প্রতিবেশী দেবের বাড়ির বারান্দায় শিশুটিকে রক্তাক্ত অবস্থায় কাঁদতে দেখে কারণ জানতে চাইলে শিশুটি তার মাকে জানায়, বাড়িতে কেউ না থাকার সুবাদে দেব তাকে খাবারের কথা বলে ঘরের ভেতর ডেকে নিয়ে যায়। এরপর ঘরের দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনার পরপরই স্বজন ও প্রতিবেশীরা আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এই নৃশংস ঘটনার পর বুধবার বিকেলেই ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর (৯ জুলাই) সাড়ে ৩টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানার ম্যাজিক লণ্ঠন স্কুল এলাকা থেকে আসামি দেব চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।


তথ্যসূত্র:
১। রাজশাহীতে ৭ বছরের শিশু ধর্ষণ: ৮ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার করলো র‌্যাব
– https://tinyurl.com/59f7tw3e

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজেএনআইএম এবং এফএলএ-এর হাতে ড্রোন প্রযুক্তি: মালি’তে ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়া অস্ত্র
পরবর্তী নিবন্ধকক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে ৬ দিনে ৯৫টি ভূমিধসের ঘটনা, নিহত ১৫, গৃহহীন ৪ হাজারের অধিক