গজনি প্রদেশে ২৬ মিলিয়ন আফগানি ব্যয়ে নতুন সেচ প্রকল্পের কাজ শুরু করেছে ইমারাতে ইসলামিয়া

0
8

আফগানিস্তানের গজনি প্রদেশের কারাবাগ জেলার শিরাবাদ এলাকায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও সেচব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে একটি নতুন খাল এবং ছোট বাঁধ নির্মাণ কাজ শুরু করেছে ইমারাতে ইসলামিয়া। পানি ও জ্বালানি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়িত এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২৬ মিলিয়ন আফগানি।

পানি ও জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, প্রকল্প দুটি সম্পন্ন হলে পাঁচ হাজার জেরিব (প্রায় ২,৪৭০ একর) কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে। নির্মাণাধীন শিরাবাদ খালটির দৈর্ঘ্য হবে ৬,১৪৭ মিটার এবং এটি প্রতি সেকেন্ডে ০.৫ ঘনমিটার পানি পরিবহন করতে সক্ষম। খাল নির্মাণের পাশাপাশি একটি ছোট বাঁধও নির্মিত হবে, যা পানি সংরক্ষণ ও সুষম বণ্টনে সহায়তা করবে। খাল নির্মাণের জন্য ১৫ মাস এবং বাঁধ নির্মাণের জন্য ৬ মাস সময় নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্প চলাকালীন বিপুল পরিমাণ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রকল্পটি সম্পন্ন হলে কৃষকেরা আরও বেশি ফসল উৎপাদন করতে পারবেন এবং তাঁদের আয় বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র
1. In Ghazni province construction work has begun
– https://tinyurl.com/273xryjy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে ছাত্র জনতার বিক্ষোভের মুখে অবশেষে শিক্ষামন্ত্রীর পদত্যাগ
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের নাবলুস বিশেষায়িত হাসপাতালে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর হামলা, চিকিৎসক-নার্সদের ওপর নির্যাতন