সাভারে চাঁদা না দেয়ায় আবাসিক ভবনে অস্ত্রের মুখে তিনজনকে ৫ ঘণ্টা জিম্মি করে রাখল সন্ত্রাসীরা

0
2

ঢাকার সাভারে চাঁদার জন্য নারীসহ তিনজনকে পাঁচ ঘণ্টা জিম্মি করে রাখে একদল সন্ত্রাসী। পুলিশ জিম্মিদের উদ্ধার করতে গেলে তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।

শনিবার (২৫ জুলাই) সাভারের জামগড়া চৌরাস্তায় চৌধুরী প্লাজায় (শরীফ মার্কেট) এই ঘটনা ঘটে। পাঁচ তলা ভবনের মালিক শরীফ চৌধুরী। ভুক্তভোগীরা জানায়, চাঁদা না পেয়ে সন্ত্রাসী ‘শ্যুটার বাপ্পী’ ও তার সহযোগীরা শরীফ চৌধুরীর মার্কেটের ব্যবস্থাপক লিমা আক্তারসহ তিনজনকে জিম্মি করে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, চাঁদার জন্য শনিবার (২৫ জুলাই) সকাল ৭টার দিকে ভবনের পাঁচ তলায় শরীফ চৌধুরীর ফ্ল্যাটে হানা দেয় বাপ্পী ও তার সহযোগীরা। এ সময় বাসা থেকে মার্কেটের ব্যবস্থাপক লিমা আক্তার, বাসার তত্ত্বাবধায়ক এবং স্যানিটারি মিস্ত্রিকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা। তাদের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। টানা পাঁচ ঘণ্টা তাদের জিম্মি রেখে ঘরের লকার, আলমারি ও অফিসের ড্রয়ারে তল্লাশি করে সন্ত্রাসীরা।

পরে ঘটনার একপর্যায়ে লিমার কোনো সন্ধ্যান না পেয়ে বাড়ির মালিক কতৃপক্ষের লোকজন পুলিশে খবর দেয়। দুপুর ১২টার দিকে খবর পেয়ে ভবনে অভিযান চালান পুলিশের ১০-১২ সদস্য। একপর্যায়ে সন্ত্রাসীরা পিস্তল দিয়ে এলোপাতাড়ি ৭-৮ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। পুলিশ ৪-৫ রাউন্ড পাল্টা গুলি ছুড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শরীফ চৌধুরীর স্ত্রী মাহি চৌধুরী সাংবাদিকদের জানায়, আগেও শ্যুটার বাপ্পী আমার স্বামীর গাড়ি আটকে রেখে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন। দীর্ঘদিন সে ১ কোটি ৪০ লাখ টাকা চেয়ে আসছে। জেল থেকে বের হয়ে তারা আবার এই চাঁদাবাজি শুরু করেছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।

ঘটনার বিষয়ে লিমা আক্তার জানায়, ‘সকালে বাসায় ঢুকেই সবার ফোন কেড়ে নেয় বাপ্পী। পিস্তল উঁচিয়ে আমাদের তিনজনকে জিম্মি করে। সে যেখানে যাচ্ছিল, আমাকে পিস্তলের সামনে রেখে নিয়ে যাচ্ছিল। দুপুর ১২টার দিকে পুলিশ এলে আমাকে একটি হ্যান্ডকাফের মতো একটি জিনিস পরিয়ে ঢাল করে। আমাকে সামনে রেখেই দুই হাতে পিস্তল উঁচিয়ে এলোপাতাড়ি গুলি করতে করতে বাথরুমের ওপর দিয়ে লাফিয়ে পালিয়ে যায় সে।’

পুলিশ সাংবাদিকদের জানায়, গত বছরের ১৯ জুন মধ্যরাতে রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে। এর ৯ দিন পর দুই সহযোগীসহ সন্ত্রাসী বাপ্পীকে গ্রেপ্তার করে ডিবি। এ সময় তিনটি বিদেশি পিস্তল, ছয়টি গুলিভর্তি ম্যাগাজিনসহ ১৫১ রাউন্ড গুলি জব্দ করা হয়। বাপ্পীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আগেও আশুলিয়ার জামগড়ায় প্রতিদ্বন্দ্বী গ্রুপের সঙ্গে বাপ্পী বাহিনীর গোলাগুলি হয়েছে।


তথ্যসূত্র:
১। সাভারে চাঁদা দাবিকে কেন্দ্র করে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি
– https://tinyurl.com/5fday928

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকেনিয়ায় শত্রু সামরিক ঘাঁটি ও কনভয়ে আশ-শাবাব মুজাহিদদের তীব্র আক্রমণ: হতাহত এক ডজনেরও বেশি সৈন্য
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের পটিয়ায় প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি