আফগানিস্তানের নির্মাণ কাঠামোতে পাক সেনাবাহিনীর হামলার প্রতিবাদে তালিবান বাহিনীর পাল্টা আক্রমণ

0
304

গত ২ মার্চ দিবাগত রাতে পাক-আফগান তুরখাম সীমান্তের নিকটে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ২ ঘন্টাব্যাপী এ সংঘর্ষ বিদ্যমান ছিল।

স্থানীয় সূত্র জানায়, ডুরান্ড লাইনের নিকটে তালিবান বাহিনীর স্থাপনা নির্মাণ কাজে আতর্কিত হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী। এর প্রতিবাদে পাল্টা আক্রমণ পরিচালনা করেছে তালিবান সীমান্তরক্ষী বাহিনী। এতে পাক জঙ্গি বাহিনীর বেশ কয়েকজন সদস্য হতাহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। সংঘর্ষ স্তিমিত হলেও এর রেশ এখনও কাটেনি বলে জানায় স্থানীয় সূত্র।

সূত্র মতে, বেশ কয়েকদিন যাবত হামলার প্রস্তুতি নিচ্ছিল পাকিস্তানি সেনাবাহিনী। এমনকি তালিবানের উপর হামলার মিথ্যা দায় চাপাতে তারা গণমাধ্যমকেও প্রস্তুত করেছিল।

মূলত ডুরান্ড লাইনের নিকটে আফগানিস্তানের নিজস্ব ভূমিতে স্থাপনা নির্মাণ কাজে অন্যায়ভাবে আপত্তি জানিয়ে আসছিল পাক প্রশাসন। অপরদিকে উক্ত এলাকায় পাকিস্তানের নিজস্ব উন্নয়ন প্রকল্পে আফগানিস্তানের বাধা দেয়া উচিত নয় মর্মে প্রস্তাব জানায় পাক কর্তৃপক্ষ। এ প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে তালিবান কর্তৃপক্ষ। এর জেদ ধরেই তুরখাম সীমান্তে গত কয়েকদিন ধরে চলাচল বন্ধ করে রেখেছে পাকিস্তান। এতে উভয় দেশের নাগরিক ও ব্যবসায়ীগণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে সতর্ক করে যাচ্ছিল তালিবান প্রশাসন।

অবশেষে গত ২ মার্চ সীমান্ত গেট খুলে দিতে উভয় দেশের কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু উক্ত বৈঠক পরবর্তী ১ দিন পার না হতেই সংঘর্ষের সূচনা করে পাক সেনাবাহিনী।


তথ্যসূত্র:
1. Afghan Forces Give Befitting Response to Pakistan Attack
– https://tinyurl.com/hv3k7mc9
2. Clashes break out between Pakistani, Afghan border forces at Torkham crossing
– https://tinyurl.com/3x6dpe3b

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট || বিয়ো-আদ্দে শহর ঘিরে আশ-শাবাবের পরিচালিত অভিযানের দৃশ্য
পরবর্তী নিবন্ধফেব্রুয়ারিতে পাকিস্তানে সামরিক বাহিনীর বিরুদ্ধে টিটিপির ১৪৭ অভিযান