উত্তরপ্রদেশে ঐতিহাসিক ‘থানে ওয়ালি মসজিদ’ অপসারণ করতে হিন্দুত্ববাদী কর্তৃপক্ষের নোটিশ জারি

0
2

ভারতে উত্তরপ্রদেশের খারখোদা পুলিশ স্টেশন প্রাঙ্গণে অবস্থিত ঐতিহাসিক ‘থানে ওয়ালি মসজিদ’ এর বৈধতা নিয়ে আবারও বিতর্ক তৈরি করেছে হিন্দুত্ববাদী কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের দাবি, মসজিদটি থানার জমি দখল করে তৈরি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ কুমার বলেছে, মসজিদটি বেশ কয়েক বছরের পুরনো হলেও, সম্প্রতি রাজস্ব বিভাগের রিপোর্টে জমিটিকে স্পষ্টভাবে থানা কর্তৃপক্ষের অংশ হিসাবে চিহ্নিত করা হয়েছে।

১৩ জুন মসজিদের ইমাম আব্দুল গাফফারকে ৭ দিনের নোটিশ জারি করে স্থাপনাটি অপসারণের নির্দেশ দিয়েছে হিন্দুত্ববাদী কর্তৃপক্ষ।

অপরদিকে মসজিদ কর্তৃপক্ষ হিন্দুত্ববাদী প্রশাসনের দাবি প্রত্যাখ্যান করেছে। তারা দৃঢ়ভাবে জানিয়েছেন, কাঠামোটি ওয়াকফ বোর্ডের বৈধ সম্পত্তির উপর নির্মিত। ইমাম আবদুল গাফফার জোর দিয়ে বলেন, জমিটি ১৯৮৫ সালে ওয়াকফ বোর্ডের নামে রেকর্ড করা হয়েছিল। সংশ্লিষ্ট নথি প্রমাণ ইতোমধ্যে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, ভারতে ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫ পাশের মাধ্যমে ১৯৯৫ সালের ওয়াকফ আইনের ব্যাপক সংশোধন এবং ১৯২৩ সালের মুসলমান ওয়াকফ আইন বাতিল করা হয়। এরপর থেকে ‘অবৈধ দখল’ আখ্যা দিয়ে ভারত জুড়ে অসংখ্য মসজিদ-মাদ্রাসা উচ্ছেদের অভিযানে কোমর বেঁধে নেমেছে হিন্দুত্ববাদী ভারতীয় প্রশাসন।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/53nuas65

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউত্তরপ্রদেশে স্বেচ্ছায় ইসলাম গ্রহণকারী মোহাম্মদ আলী’র ধর্মান্তর মামলায় ৩ জনকে গ্রেপ্তার