রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবককে হত্যা

0
3

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় পূর্ব শত্রুতার জেরে মুহাম্মদ (২৭) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। গত সোমবার (১৫ জুন) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠের পাশে এই ঘটনা ঘটে। নিহত মুহাম্মদ কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকার আলাউদ্দিনের ছেলে। তিনি পেশায় একটি লাড্ডুর দোকানের কর্মচারী ছিলেন।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে রাতে ১৫-২০ জনের একটি দল মুহাম্মদের ওপর হামলা চালায়। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং কাউসার নামের এক যুবক মুহাম্মদকে লক্ষ্য করে বুকে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনার পর সংবাদ পেয়ে মুহাম্মদের বোন শারমিন আক্তার স্থানীয়দের সহায়তায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৯টা ৫০ মিনিটে মুহাম্মদকে মৃত ঘোষণা করেন।


তথ্যসূত্র:
১। কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবককে হত্যা
– https://tinyurl.com/265ha488

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআবারও নাফ নদী থেকে ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
পরবর্তী নিবন্ধরাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় সাত বছরের শিশুকে ধর্ষণ