শিল্প বিপ্লবের পথে এগিয়ে যাচ্ছে আফগানিস্তান: নূরুদ্দীন আজিজী হাফিযাহুল্লাহ

0
6

আফগানিস্তানের শিল্প খাতের দ্রুত সম্প্রসারণ, দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং শিল্পোদ্যোক্তাদের জন্য সরকারের ধারাবাহিক সহায়তাকে সামনে রেখে দেশকে শিল্প বিপ্লবের পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুদ্দীন আজিজী হাফিযাহুল্লাহ। তিনি বলেন, শিল্পায়নকে ত্বরান্বিত করতে সরকার ইতোমধ্যে একাধিক বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করেছে এবং দেশীয় শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার উপযোগী করে তুলতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

শিল্প ও খনি সপ্তাহ উপলক্ষে আয়োজিত পঞ্চম জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী বলেন, বিপুল সংখ্যক শিল্পোদ্যোক্তার অংশগ্রহণ দেশের শিল্প খাতের ক্রমবর্ধমান অগ্রযাত্রার সুস্পষ্ট প্রতিফলন। তিনি জানান, শিল্পায়নের গতি আরও বাড়াতে সরকার শিল্প খাতে শুল্ক মাত্র ১ শতাংশে নামিয়ে এনেছে। পাশাপাশি গত এক বছরে ৫৭৬টি নতুন কারখানাকে জমি বরাদ্দসহ বিভিন্ন ধরনের সরকারি সহায়তা প্রদান করা হয়েছে।

নূরুদ্দীন আজিজী হাফিযাহুল্লাহ আরও বলেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানকে একটি শিল্পসমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তরের লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি জানান, দেশীয় শিল্পপণ্যের বাজার সম্প্রসারণের অংশ হিসেবে রাশিয়ায় আফগান পণ্যের একটি বিশেষ প্রদর্শনীর আয়োজনের প্রস্তুতি চলছে।

মন্ত্রী আরও বলেন, দেশীয় শিল্পপণ্য আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন না করা পর্যন্ত সরকার সব ধরনের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে। তিনি জানান, গত চার বছরে প্রায় ৬ হাজার প্রতিষ্ঠানকে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার লাইসেন্স প্রদান করা হয়েছে। বর্তমানে আফগানিস্তানে প্রায় ২ হাজার ধরনের পণ্য উৎপাদিত হচ্ছে, যার মধ্যে প্রায় ৩০০ ধরনের পণ্যে দেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, শিল্প খাতে সরকারের ধারাবাহিক সহায়তা, বিনিয়োগ বৃদ্ধি এবং উৎপাদন সম্প্রসারণের মাধ্যমে আফগানিস্তানের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং দেশীয় শিল্প আন্তর্জাতিক বাজারেও গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করবে।


তথ্যসূত্র
1. Government Commits to Concrete Steps for Industrial Transformation
– https://tinyurl.com/ze9bphbe

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ায় দখলদার ইথিওপীয় এবং উগান্ডান বাহিনীর ২টি ঘাঁটিতে আশ-শাবাব মুজাহিদদের শক্তিশালী অভিযান
পরবর্তী নিবন্ধসোমালিয়ায় আশ-শাবাবের ১৪ অভিযান: লক্ষ্যবস্তু মোগাদিশু বাহিনীর ১০টি সামরিক ঘাঁটি