৫ বছর আগে আজকের দিনে একযোগে তিন প্রদেশ দখল করে ইমারাতে ইসলামিয়া

0
0

৮ আগস্ট, আফগানিস্তানের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ের স্মরণীয় দিন। পাঁচ বছর আগে, ২০২১ সালের এই দিনে ইমারাতে ইসলামিয়ার মুজাহিদরা ‘আল-ফাতহ’ অভিযানের অংশ হিসেবে কুন্দুজ, সার-ই-পুল ও তাখার—এই তিনটি প্রদেশ দখল করে এক অভূতপূর্ব সামরিক সাফল্য অর্জন করেন। এরপর একে একে অন্যান্য প্রদেশও মুজাহিদদের হস্তগত হয়, যা আফগানিস্তানের রাজনৈতিক মানচিত্রে আমূল পরিবর্তন আনে এবং ইমারাতে ইসলামিয়ার বিজয়যাত্রার সূচনা করে।

২০২১ সালের এই দিনে কুন্দুজ শহর—একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ও তাজিকিস্তান সীমান্তের নিকটবর্তী কৌশলগত শহর—মুজাহিদদের হাতে চলে আসে। একই দিনে সার-ই-পুল ও তালোকান (তাখার প্রদেশের রাজধানী) শহরও দখল করা হয়। এই বিজয়ের আগে ৬ আগস্ট নিমরোজের জারাঞ্জ দখলের মাধ্যমে ‘আল-ফাতহ’ অভিযান শুরু হয়েছিল। পরবর্তী দিনগুলোতে অন্যান্য প্রদেশ দখলের মাধ্যমে এই অভিযান সম্পন্ন হয়।

যুদ্ধে পরাজিত হ‌ওয়ায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা অব্যাহত রাখে এবং তালেবান মুজাহিদদের অগ্রগতি রোধে বি-৫২ বোমারু বিমান ও এসি-১৩০ গানশিপ ব্যবহার করে বিমান হামলার নির্দেশ দেয়। কিন্তু এই প্রচেষ্টা ব্যর্থ হয় এবং ১৫ আগস্ট ইমারাতে ইসলামিয়া কাবুল দখল করে। পরে সেপ্টেম্বর মাসে ইমারাতে ইসলামিয়া ‘আল-ফাতহ ব্রিগেড’-কে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়।

‘আল-ফাতহ’ অভিযানের মাধ্যমে অর্জিত এই বিজয় ইমারাতে ইসলামিয়ার ইতিহাসে একটি মাইলফলক। কুন্দুজ, সার-ই-পুল ও তাখার দখলের মধ্য দিয়ে মুজাহিদদের অভিযান আরও বেগবান হয় এবং অল্প কয়েকদিনের মধ্যে গোটা দেশ তাদের নিয়ন্ত্রণে চলে আসে। এই বিজয় আফগানিস্তানের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ইমারাতে ইসলামিয়ার প্রতিষ্ঠার পথকে সুগম করে।


তথ্যসূত্র
1. 24th of Asad;
Five years ago, on this day, Kunduz, Sar-e-Pul, and Takhar
– https://tinyurl.com/p6fv7nbp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপদ্মা সেতু রেল সংযোগে প্রকল্পে ১৩ হাজার কোটি টাকার বেশি আর্থিক অনিয়ম পেয়েছে সরকারি অডিট
পরবর্তী নিবন্ধবিগত ৩ মাসে ভারতে ধর্মীয় বিদ্বেষের শিকার হয়ে ২৫ মুসলিম নিহত, ২০২৬ মুসলিমদের জন্য হতে পারে অন্যতম প্রাণঘাতী বছর