পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যর্থতার দায় আফগানিস্তানের ওপর চাপাবেন না: জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ

0
0

পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকটের দায় আফগানিস্তানের ওপর না চাপিয়ে নিজেদের সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, পাকিস্তান আফগান ভূখণ্ডে সামরিক হামলা চালালে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর পাল্টা জবাব দেবে আফগানিস্তান।

১৮ সেপ্টেম্বর, শুক্রবার আল আরাবিয়া ইংলিশকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ এসব কথা বলেন।

মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেন, পাকিস্তান যদি জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদকে অজুহাত হিসেবে ব্যবহার করে আফগান ভূখণ্ডের পবিত্রতা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করে, তাহলে আফগানিস্তানেরও নিজেদের দেশ রক্ষার অধিকার রয়েছে। আফগান ভূখণ্ডের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হলে কঠোর পাল্টা জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

এর আগে আল আরাবিয়া ইংলিশকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র অভিযোগ করে, পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলো সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহে আফগান ভূখণ্ড ব্যবহার করছে।

পাকিস্তানের এসব অভিযোগ প্রত্যাখ্যান করে মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেন, কাবুল তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপিকে আফগান ভূখণ্ড থেকে কার্যক্রম পরিচালনার অনুমতি দেয় না। একই সঙ্গে আফগানিস্তান অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন করে না বলেও জানান তিনি।

তিনি বলেন, পাকিস্তানের উচিত নিজেদের নিরাপত্তা সংকট অভ্যন্তরীণভাবে মোকাবিলা করা এবং এর দায় আফগানিস্তানের ওপর না চাপানো। টিটিপি ও বেলুচ গোষ্ঠীগুলোর সঙ্গে পাকিস্তানের সংঘাত তালেবান ক্ষমতায় ফেরার আগেও বিদ্যমান ছিল বলে উল্লেখ করেন তিনি।

তবে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা সত্ত্বেও পাকিস্তানের সঙ্গে সংলাপ অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন মুজাহিদ হাফিযাহুল্লাহ। তিনি গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সহযোগিতার আরও কার্যকর ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার মতপার্থক্য নিরসনে সৌদি আরবের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান মুজাহিদ হাফিযাহুল্লাহ। তিনি বলেন, সৌদি আরব আফগানিস্তান ও পাকিস্তান উভয় দেশেরই বন্ধু এবং দুই দেশের মধ্যকার বিরোধ নিরসনে রিয়াদ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।


তথ্যসূত্র

1. Taliban spokesperson warns Pakistan against military action, calls for Saudi mediation
– https://tinyurl.com/mvvmzu75

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজা সিটিতে দখলদার ইসরায়েলের বিমান হামলায় তিন ফিলিস্তিনি শহীদ