
গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে বর্বর ইসরায়েলি বিমান হামলায় তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। স্থানীয় সময় ১৯ সেপ্টেম্বর, শনিবার সন্ধ্যায় পশ্চিম গাজা সিটির ওই এলাকায় হামলাটি চালানো হয়। এ সময় আরও কয়েকজন আহত হয়েছেন।
ওয়াফা সংবাদদাতা জানিয়েছেন, শেখ রাদওয়ান এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালালে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি শহীদ হন।
এর আগে একই দিন গাজা সিটি ও মধ্য গাজায় পৃথক ইসরায়েলি হামলায় আরও তিন ফিলিস্তিনি শহীদ এবং কয়েকজন আহত হন।
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সন্ত্রাসি ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসনে অন্তত ৭৩ হাজার ৭৯৫ ফিলিস্তিনি শহীদ এবং ১ লাখ ৭৪ হাজার ৮৬৯ জন আহত হয়েছেন। শহীদ ও আহতদের অধিকাংশই নারী ও শিশু।
তথ্যসূত্র
1. Three Palestinians killed, others injured in Israeli strike on Gaza City
– https://tinyurl.com/4xmz5a93


